এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ সেপ্টেম্বর : বাংলাদেশের শরীয়তপুরের স্কুলে হিন্দু ছাত্রছাত্রীদের খাসির কথা বলে গোমাংস খাওয়ানোর অভিযোগ প্রধান শিক্ষক নূর হোসেনের বিরুদ্ধে । “চিকন্দী সরফ আলী স্কুল অ্যান্ড কলেজে” নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে হিন্দু ধর্মের শিক্ষার্থীদের খাসির মাংসের কথা বলে পরিকল্পিতভাবে ধর্মভ্রষ্ট করার জন্য গরুর মাংস খাওয়ানোর অত্যন্ত ন্যক্কারজনক ও সংবেদনশীল একটি ঘটনা ঘটেছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে বমি করতে শুরু করে।
একজন শিক্ষকের কাছ থেকে এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও হীন চক্রান্ত কিছুতেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন । তাদের কথায়,ধর্মীয় বিশ্বাসের ওপর এই আঘাত কেবল সনাতনী শিক্ষার্থীদের অনুভূতিতেই আঘাত হানেনি, বরং এটি দেশকে অস্থিতিশীল করা এবং বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
জানা গেছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী প্রধান শিক্ষক নূর হোসেন বিগত সরকারের একজন সুবিধাভোগী বলে পরিচিত । সে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং অন্যান্য শিক্ষকরা বা কাদের প্ররোচনায় এই ঘৃণ্য কাজ করেছে, তা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে উন্মোচন ও কঠোর শাস্তির দাবি তোলা হচ্ছে ।।
