• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নদীবাঁধে ব্যাপক ভাঙন,জন্মাষ্টমীর মাঝেই প্লাবিত মালদার ভুতনীর বিস্তীর্ণ এলাকা 

Eidin by Eidin
September 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নদীবাঁধে ব্যাপক ভাঙন,জন্মাষ্টমীর মাঝেই প্লাবিত মালদার ভুতনীর বিস্তীর্ণ এলাকা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ সেপ্টেম্বর : রাজ্য জুড়ে যখন সাড়ম্বরে পবিত্র জন্মাষ্টমী উদযাপন করার প্রস্তুতি চলছে,সেই সময় একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হল মালদা জেলার মানিকচকের ভুতনীর বিস্তীর্ণ এলাকা । ভুতনীর কেশরপুরে নতুন করে একাধিক জায়গায় নদীবাঁধে ভাঙন সৃষ্টি হওয়ায়  উত্তর চন্ডীপুরের একাধিক সংরক্ষিত এলাকা হু হু জল ঢুকছে বলে জানা গেছে । ফলে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তাতেই প্লাবিত এলাকা পরিদর্শনের যান মালদার জেলাশাসক । 

এর আগে বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ভূতনীর কেশরপুরে তৈরি রিং বাঁধের ২০ মিটার মতো অংশ প্রথমে ভেঙে যায়। এরপর ভাঙে ঠিক তার অদূরে রাজ্যের নতুন সরকারের তৈরি রিং বাঁধের একাংশ । জানা গেছে,গঙ্গা আর ফুলহার নদীর প্রবল  জলের তোড়ে বৃহস্পতিবার রাতের মধ্যে পুরনো রিং বাঁধের মধ্যে অন্তত ৫ জায়গায় বাঁধ ভেঙে যায় । ফলে আজ শুক্রবার সকাল থেকে ভূতনীর উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু সংরক্ষিত এলাকায় হু হু করে জল ঢুকছে৷ যার জেরে ভূতনীতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ধান জমি তলিয়ে গেছে । প্লাবিত হয়েছে সড়কপথ । 

কেশরপুর কালুটনটোলার কাছে কিছু পরিবার জলের মধ্যে আটকা পড়ে আছে । জলমগ্ন বাঁধের গোঁড়ায় বর্তমানে তারা প্রাণের ঝুঁকি নিয়ে বিপজ্জনক অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তারা প্রশাসনের কাছে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার করুণ আর্তি জানিয়েছেন।।

Previous Post

জন্মাষ্টমীর পূজা মন্ত্র

No Result
View All Result

Recent Posts

  • নদীবাঁধে ব্যাপক ভাঙন,জন্মাষ্টমীর মাঝেই প্লাবিত মালদার ভুতনীর বিস্তীর্ণ এলাকা 
  • জন্মাষ্টমীর পূজা মন্ত্র
  • শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬ : ভগবান কৃষ্ণের ৫,২৫৩তম জন্মোৎসব, রাত ১১:৫৭ মিনিট থেকে ১২:৪২ মিনিট পর্যন্ত মাত্র ৪৫ মিনিট ভগবান শ্রীকৃষ্ণের পূজার শুভ সময়
  • ভারতের প্রথম ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো 
  • বাংলাদেশে হিন্দু বধূকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে দিল জামাত ইসলামি নেতা, পাকিস্তানে হিন্দু তরুনীকে অপহরণ করে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করার পর ইসলামি রীতিতে বিয়ে দেওয়া হল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.