• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘হনুমান জি মহান’….পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেনের প্রশ্নের উত্তরে পবনপুত্রকে স্মরণ করেছেন দীপ্তি শর্মা

Eidin by Eidin
June 15, 2026
in খেলার খবর
‘হনুমান জি মহান’….পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেনের প্রশ্নের উত্তরে পবনপুত্রকে স্মরণ করেছেন দীপ্তি শর্মা
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৫ জুন : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত।বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে।ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় এবং ৬৪ রানের এক লজ্জাজনক পরাজয় বরণ করে। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৫ উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ভারতের দীপ্তি শর্মা এক ঐতিহাসিক কীর্তি অর্জন করেন। নারী আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি দীপ্তি শর্মার দখলে।।ম্যাচ শেষে দীপ্তি শর্মা তার দুর্দান্ত পারফরম্যান্সের কৃতিত্ব দল ও ভগবান বজরঙবলীর ।তিনি বলেন,”আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই পিচগুলো আমার খুব পছন্দের। এর পুরো কৃতিত্ব দলের। আমি খুবই কৃতজ্ঞ। হনুমান জি মহান। আমি আইসিসি টুর্নামেন্ট ভালোবাসি। আমার মনে হয়, আমার যাত্রা সেখান থেকেই শুরু হয়েছিল। তাই এগুলো আমার বিশেষভাবে ভালো লাগে ।” 

আজ এই পিচে সফলভাবে বোলিং করার প্রধান কারণ কী ? (প্রশ্নকর্তা ও প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেন)

উত্তরে দীপ্তি শর্মা বলেন,”এই পিচটি স্পিন সহায়ক ছিল, তাই আমি প্রতিটি বল ও ওভারে আমার গতি পরিবর্তন করছিলাম। এটা আমাকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, যেহেতু পিচটি স্পিন সহায়ক ছিল, আমার এই বিশ্বাস ছিল যে বলটা আরেকটু ধীরে বাতাসে ভাসানো উচিত। আমি শুধু নিজের ওপর ভরসা রেখে সঠিক জায়গায় বল করছিলাম। আমি সেটাই করেছি ।” 

তিনি বলেন,”এখানকার দর্শকদের সমর্থন অসাধারণ। আজ বহু মানুষ এসে ভারতীয় দলকে সমর্থন করেছেন। প্রতিটি ম্যাচেই আমাদের এই ধরনের সমর্থন প্রয়োজন। সকলেরই উচিত এভাবে এসে আমাদের সমর্থন করা। আমি বিশেষ করে স্মৃতি এবং হ্যারি দিদির (হারমানপ্রীত) জুটির কথা উল্লেখ করতে চাই। সেখান থেকেই আমরা ম্যাচের মোড় আমাদের পক্ষে ঘুরিয়ে এনেছি ।” 

তিনি বলেন,”আসলে, উইকেট না পেলেও আমি চিন্তিত হইনি। কিন্তু আমি সবসময় নিজের ওপর বিশ্বাস রেখেছি। আমার আত্মবিশ্বাস ছিল যে সঠিক সময়ে আমি এগিয়ে এসে দলের জন্য ভালো পারফর্ম করব। আমি এভাবেই খেলি এবং বল করি ।” 

Tags: Deepti SharmaGod HanumanWomens T-20 World Cup
Previous Post

‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’-র সঙ্গে মিশে গেলো তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ ; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার অঙ্গীকার 

Next Post

আগ্নেয়গিরির গহ্বরে পড়ে ‘ইয়েমেনি স্পাইডার-ম্যান’-এর মৃত্যু : মর্মান্তিক ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে 

Next Post
আগ্নেয়গিরির গহ্বরে পড়ে ‘ইয়েমেনি স্পাইডার-ম্যান’-এর মৃত্যু : মর্মান্তিক ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে 

আগ্নেয়গিরির গহ্বরে পড়ে ‘ইয়েমেনি স্পাইডার-ম্যান’-এর মৃত্যু : মর্মান্তিক ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে 

No Result
View All Result

Recent Posts

  • কোন ধার্মিক ব্যক্তি অসত্যের বিরুদ্ধে সংগ্রামে প্রথমে হয়তো পরাস্ত হতে পারেন, কিন্তু পরিণামে সত্যেরই জয় হবে : মুণ্ডক উপনিষদ
  • আগ্নেয়গিরির গহ্বরে পড়ে ‘ইয়েমেনি স্পাইডার-ম্যান’-এর মৃত্যু : মর্মান্তিক ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে 
  • ‘হনুমান জি মহান’….পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেনের প্রশ্নের উত্তরে পবনপুত্রকে স্মরণ করেছেন দীপ্তি শর্মা
  • ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’-র সঙ্গে মিশে গেলো তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ ; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার অঙ্গীকার 
  • মহিলা টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬৪ রানের বিশাল জয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.