• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লুঙ্গি পরে নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ! 

Eidin by Eidin
June 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
লুঙ্গি পরে নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ! 

Oplus_131072

4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৫ জুন : বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) হানা দিতেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড়ের তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে(Soukat Mollah) । স্থানীয় সূত্র থেকে খবর,সাঙ্গপাঙ্গের সাথে বাইকে চড়ে লুঙ্গি পরেই সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে । তদন্তকারীরা বাংলাদেশ সীমান্তের দিকে তাঁর গতিবিধি শনাক্ত করেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার ভোরে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রথমে ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়  । মৌখালির বাড়ি ছাড়াও, ক্যাফেটেরিয়া, আত্মীয়ের বারি, সোনারপুরের ফ্ল্যাটে  তল্লাসি চালায় এনআইএ আধিকারিকরা । তবে কোথাও শওকতের হদিশ মেলেনি । এদিকে শওকত মোল্লার সবকটি ফোন সুইচড অফ। তাই টাওয়ার লোকেশান পাচ্ছেনা তদন্তকারীরা। অগত্যা শওকতকে ছাড়াই মৌখালী থেকে খালি হাতেই ফিরতে হয় এনআইএকে।

ইতিমধ্যেই স্থানীয় সূত্র থেকে খবর আসে যে লুঙ্গি আর লাল জামা পরে একটি বাইকে চাড়ে বাসন্তীর দিকে গেছে শওকত । পিছনের আর একটি বাইকে ছিল তার সাঙ্গপাঙ্গরা । এরপর বাসন্তীর খেয়াঘাটে নৌকায় চড়ে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়া ঘাটে সে যায় । দাদবেড়িয়া খেয়া ঘাটের অদূরেই বাংলাদেশের সীমান্ত । তাই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বাংলাদেশ পালানোর ছক কষছে । 

শেষ পাওয়া খবর অনুযায়ী, জাতীয় তদন্তকারী দল জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে শওকত লুকিয়ে আছে কিনা ।  যাতে পরে সে চুপিসারে বের হয়ে সীমান্ত পেরিয়ে না পালাতে পারে, গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে । পাশাপাশি শওকত মোল্লাকে সাহায্যকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এন আই এ ।।

Tags: District NewsWestbengal
Previous Post

মোদী আমার ভালো বন্ধু, ভারত- মার্কিন বাণিজ্য চুক্তি শীঘ্রই স্বাক্ষরিত হবে: ডোনাল্ড ট্রাম্প

Next Post

বিদ্রোহীরা মমতার নীতির বিরুদ্ধে অনড়, হতাশাগ্রস্তরা দ্বিধাগ্রস্ত  : সুতোয় ঝুলছে ‘মা-মাটি-মানুষের’ দল তৃণমূলের ভাগ্য  

Next Post
বিদ্রোহীরা মমতার নীতির বিরুদ্ধে অনড়, হতাশাগ্রস্তরা দ্বিধাগ্রস্ত  : সুতোয় ঝুলছে ‘মা-মাটি-মানুষের’ দল তৃণমূলের ভাগ্য  

বিদ্রোহীরা মমতার নীতির বিরুদ্ধে অনড়, হতাশাগ্রস্তরা দ্বিধাগ্রস্ত  : সুতোয় ঝুলছে 'মা-মাটি-মানুষের' দল তৃণমূলের ভাগ্য  

No Result
View All Result

Recent Posts

  • বিদ্রোহীরা মমতার নীতির বিরুদ্ধে অনড়, হতাশাগ্রস্তরা দ্বিধাগ্রস্ত  : সুতোয় ঝুলছে ‘মা-মাটি-মানুষের’ দল তৃণমূলের ভাগ্য  
  • লুঙ্গি পরে নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ! 
  • মোদী আমার ভালো বন্ধু, ভারত- মার্কিন বাণিজ্য চুক্তি শীঘ্রই স্বাক্ষরিত হবে: ডোনাল্ড ট্রাম্প
  • দারিদ্র্য, দুঃখ এবং বন্দিদশা—এই সবকিছুই মানুষের নিজের কর্ম ও পাপের ফল : আচার্য চাণক্য
  • মুম্বাই ইন্ডিয়ান্স নিউজিল্যান্ডের তারকা স্পিনার মিচেল স্যান্টনারকে পুরো পারিশ্রমিক দেয়নি বলে অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.