• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রোনাল্ডো-মদ্রিচ দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীরা

Eidin by Eidin
July 2, 2026
in খেলার খবর
রোনাল্ডো-মদ্রিচ দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীরা
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

FiFA World Cup 2026 : বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল-ক্রোয়েশিয়া হাইভোল্টেজ ম্যাচ আগামীকাল। রোনাল্ডো- মদ্রিচ লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। কানাডার টরন্টোতে ম্যাচ শুরু ভারতীয় সময় আগামী কাল ভোর সাড়ে ৫টায়। এর আগে রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর সকাল ৯টায় মুখোমুখি সুইজারল্যান্ড-আলজেরিয়া।

রোনাল্ডো, নাকি মদ্রিচ; বিশ্ব জয়ের স্বপ্ন শেষ হবে কার? রিয়ালে এক সময় ক্রোয়াট অধিনায়কের পাসে যেখানে গোল করতেন সিআর সেভেন, এক সঙ্গে খেলেছেন ২২২ ম্যাচ, বিশ্ব আসরে সে বন্ধুই এখন শত্রু।ক্লাব আর আন্তর্জাতিক মিলিয়ে ৯৭৫ গোল রোনাল্ডোর। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউটে একবারও লক্ষ্যভেদ করা হয়নি। আরও একবার আক্ষেপ ঘুচানোর সুযোগ। ফার্নান্দেজ, ভিতিনিয়ারা সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে।

পর্তুগালের হেড কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে যেন দ্বিতীয় বিশ্বকাপ শুরু করছি। রোনাল্ডো আর মাদ্রিচ দুজন বয়সকে শুধু মাত্র সংখ্যা বানিয়ে ফেলেছে। তারা তরুণদের জন্য অনুপ্রেরণা।’ মিডফিল্ডে মদ্রিচের সঙ্গে শুরুর একাদশে থাকবেন কোভাসিচ। ক্রোয়াটদের আক্রমণে ভরসা অভিজ্ঞ পেরিসিচ। রোনাল্ডোকে থামাতে ভারদিওলের পাশাপাশি সুতাওলের ওপর দায়িত্ব থাকবে।

ক্রোয়েশিয়ার হেড কোচ জ্লাতকো দালিচ বলেন, ‘পর্তুগাল দুর্দান্ত দল। ওদের বিপক্ষে ছোট কোনো ভুল, বড় বিপদের কারণ হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। মিডফিল্ড যারা ডমিনেট করবে, তারাই জিতবে।’এবারের আসরে অন্যতম ফেভারিট স্পেন। কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে। ধারাবাহিকতা রাখতে মরিয়া লা রোহারা। অস্ট্রিয়াকে হারাতে ইয়ামাল-পেদ্রিদের ওপর ভরসা কোচ দে লা ফুয়েন্তের।স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘অস্ট্রিয়া দারুণ করছে। ওদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ ষোলো নিশ্চিতে ছেলেদের সেরাটা দিতে হবে। ইয়ামাল এখন পুরোপুরি ফিট। দলের জন্য এটা বড় স্বস্তি।’

এর আগে বিশ্ব আসরে একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রিয়া-স্পেন। ১৯৭৮ সালের সে লড়াইয়ে জয়োল্লাস করেছিল অস্ট্রিয়া। সে জয় আলাবাদের অনুপ্রেরণা যোগাবে।। 

Tags: Fifa World Cup 2026
Previous Post

নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরের ‘অমৃত কুণ্ড’ পরিষ্কার করার সময় শতাব্দী প্রাচীন এক রহস্যময় শিবলিঙ্গ খুঁজে পেল এএসআই ; জানুন শিবলিঙ্গের ইতিহাস 

Next Post

খুনের হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে এফ আই আর দায়ের হতেই চম্পট দিল জামালপুরের ’ডাক্তার’ খ্যাত তৃণমূল নেতা প্রতাপ রক্ষিত ; বামফ্রন্টের রাজত্বে সৃষ্ট তৃণমূলের ‘সম্পদ’ প্রতাপের কাহিনী প্রকাশ্যে আসতেই স্তম্ভিত এলাকাবাসী  

Next Post
খুনের হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে এফ আই আর দায়ের হতেই চম্পট দিল জামালপুরের ’ডাক্তার’ খ্যাত তৃণমূল নেতা প্রতাপ রক্ষিত ; বামফ্রন্টের রাজত্বে সৃষ্ট তৃণমূলের ‘সম্পদ’ প্রতাপের কাহিনী প্রকাশ্যে আসতেই স্তম্ভিত এলাকাবাসী  

খুনের হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে এফ আই আর দায়ের হতেই চম্পট দিল জামালপুরের ’ডাক্তার’ খ্যাত তৃণমূল নেতা প্রতাপ রক্ষিত ; বামফ্রন্টের রাজত্বে সৃষ্ট তৃণমূলের 'সম্পদ' প্রতাপের কাহিনী প্রকাশ্যে আসতেই স্তম্ভিত এলাকাবাসী  

No Result
View All Result

Recent Posts

  • হায়দ্রাবাদের হোটেলে চেক-ইন করার পর রেণুকা নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক ফারুক 
  • তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত গোষ্ঠী, ‘আসল তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’-এর লড়াই তুঙ্গে 
  • গুজরাট ও মধ্যপ্রদেশে বড়সড় অভিযান চালিয়ে জইশ-এ- মহম্মদের ৮ সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল এটিএস 
  • “না খেয়ে মর” : ক্ষুধার্ত সহযাত্রী পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা ; বেজায় চটেছে ছদ্ম ধর্মনিরপেক্ষরা 
  • খামেনির শেষকৃত্যে যোগ দিল না সৌদি, কুয়েত, কাতার-সহ তাবড় মুসলিম দেশগুলি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.