• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাদ ২৬ লক্ষ নাম, আজ রাত ১২ টার মধ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা 

Eidin by Eidin
July 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বাদ ২৬ লক্ষ নাম, আজ রাত ১২ টার মধ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ এপ্রিল : আজ পয়লা জুলাই থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘অন্নপূর্ণা যোজনা’ । কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ সরকারের শীর্ষস্থানীয় আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আসা আবেদনের মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। প্রকৃত যোগ্য প্রাপকদের কাছে যাতে সরকারি সাহায্য পৌঁছায়, সেজন্যই এই কঠিন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, “ঝাড়াই-বাছাইয়ের পর ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। আজ সকালের মধ্যেই ১ কোটি ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাকিদের অ্যাকাউন্টে আজ বিকেলের মধ্যে টাকা পৌঁছে যাবে।

তবে কারা কারা এই টাকা পাবেন না, তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’এক কোটি ৬০ লক্ষের মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে। কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত ১২টার মধ্যে ঢুকে যাবে। আমরা একটা বেনিফিশিয়ারিকে বাদ দেব না। তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। ২৭ লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকায় নেই। যারা ভারতীয় নন। সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন সিএএ-তে আবেদন করেছেন তাদের জন্যে এই ভাতা চালু রাখা হবে। যারা ট্র‍্যাইব্যুনালে গেছেন, তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন। দুই কোটির মধ্যে আগের সরকারের আমলে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন পুরুষরা পাবে?’ 

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিয়মের বাইরে গিয়ে কেউ যেন এই প্রকল্পের সুবিধা না পান, তা কঠোরভাবে নজরদারি করা হবে। যোগ্য উপভোক্তারা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য টাকা পান, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।।

Previous Post

বিশ্বজুড়ে বদনাম পাকিস্তান নিজেদের ভাবমূর্তি উন্নত করতে   চাণক্য ও পাণিনিকে নিজেদের বলে দাবি : বিবিসি-কে দিয়ে শুরু করেছে ভারত ও হিন্দুদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র 

No Result
View All Result

Recent Posts

  • বাদ ২৬ লক্ষ নাম, আজ রাত ১২ টার মধ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা 
  • বিশ্বজুড়ে বদনাম পাকিস্তান নিজেদের ভাবমূর্তি উন্নত করতে   চাণক্য ও পাণিনিকে নিজেদের বলে দাবি : বিবিসি-কে দিয়ে শুরু করেছে ভারত ও হিন্দুদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র 
  • দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে  ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন; ৮ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, ২৪ জন দগ্ধ 
  • পাকিস্তানে লুকিয়ে থাকা ইসলামি স্টেট সন্ত্রাসীদের খুঁজে খুঁজে নিকেশ করছে আফগান বাহিনী
  • পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তাকারী কাঠুয়ার হাজী মোহাম্মদ লতিফকে গ্রেপ্তার করল গোয়েন্দারা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.