• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবৈধ মসজিদ ভাঙা নিয়ে পোস্ট করায় প্রৌঢ় হিন্দু ব্যবসায়ীকে খুনের হুমকি, ফের গ্রেপ্তার রাহুল গাঁধি ও বামপন্থীদের স্নেহধন্য মহম্মদ দীপক 

Eidin by Eidin
October 1, 2026
in দেশ
অবৈধ মসজিদ ভাঙা নিয়ে পোস্ট করায় প্রৌঢ় হিন্দু ব্যবসায়ীকে খুনের হুমকি, ফের গ্রেপ্তার রাহুল গাঁধি ও বামপন্থীদের স্নেহধন্য মহম্মদ দীপক 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০১ অক্টোবর : কথিত ধর্মনিরপেক্ষ বাস্তুতন্ত্রের কাছে সম্প্রীতির প্রতীক হিসেবে প্রশংসিত মহম্মদ দীপককে ফের গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ডের পুলিশ । মধ্যপ্রদেশের অবৈধ মসজিদ ভাঙা সংক্রান্ত একটি পোস্টের জেরে সঞ্জীব টাঙ্ক নামে এক প্রৌঢ় হিন্দু ব্যবসায়ীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  উত্তরাখণ্ডের কোটদ্বার থেকে আজ বৃহস্পতিবার মহম্মদ দীপককে গ্রেপ্তার করা হয় । 

জানা গেছে, রাস্তা সম্প্রসারণের জন্য মধ্যপ্রদেশে উজ্জয়িনের একটি মসজিদ দিন দুয়েক আগে ভেঙে ফেলা হয়েছে । এনিয়ে ফেসবুকে নিজের মতামত পোস্ট করেছিলেন কোটদ্বারে শাড়ির দোকানদার সঞ্জীব টাঙ্ক । যেকারণে প্রচন্ড ক্ষুব্ধ হন মহম্মদ দীপক । এরপর সে সঞ্জীববাবুর দোকানে গিয়ে প্রথমে গালিগালাজ করে এবং পরে খুনের হুমকি দেয় বলে অভিযোগ । 

ঘটনার মুহুর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ।ভিডিওতে মহম্মদ দীপককে স্কুটিতে চড়ে সঞ্জীব টাঙ্কের দোকানের সামনে আসতে দেখা যায় । এরপর সে স্কুটিটি দাঁড় করিয়ে সোজা সঞ্জীববাবুর সামনে এসে দাঁড়ায়৷ সেই সময় আশপাশে আরও দু’জনকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে । তাদের সামনেই মহম্মদ দীপক সঞ্জীববাবুকে গালিগালাজ ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ । 

উল্লেখ্য,মোহাম্মদ দীপকের আসল নাম দীপক কুমার। উত্তরাখণ্ডের কোটদ্বার শহরের একটি জিম চালান । চলতি বছরের ২৬ জানুয়ারি শহরের ৭০ বছর বয়সি মুসলিম দোকানদার ওয়াকিল আহমেদের দোকানের নাম ‘বাবা স্কুল ড্রেস অ্যান্ড ম্যাচিং সেন্টার’ থাকায় প্রতিবাদ করেন বজরং দলের সদস্যরা৷ সেই সময় ওই দোকানদারের সমর্থনে এগিয়ে আসেন দীপক । বজরং দলের সদস্যরা তার ধর্ম পরিচয় ও নাম জানতে চাইলে তিনি দৃপ্ত কণ্ঠে উত্তর দেন, “আমার নাম মোহাম্মদ দীপক।” আর এর পর থেকেই কংগ্রেস ও বামপন্থীদের নয়নের মণি হয়ে যান তিনি । ঘটনার পর দীপকের বিরুদ্ধে দাঙ্গা ও প্ররোচনার অভিযোগ এনে মামলা বা এফআইআর দায়ের করা হয় এবং উত্তরাখণ্ড হাইকোর্ট তাঁকে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তাকে গ্রেপ্তারও করা হয় । 

এদিকে সমগ্র ঘটনার জেরে হিন্দুরা তার জিম বয়কট করলে কংগ্রেস নেতা রাহুল গাঁধি ও সিপিআই(এম) নেতা জন ব্রিটাসের মতো রাজনীতিবিদসহ সুপ্রিম কোর্টের বামপন্থী ও কংগ্রেসি আইনজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়া মহম্মদ দীপকের সমর্থনে এগিয়ে আসেন । এমনকি ওই আইনজীবীরা মহম্মদ দীপকের হয়ে সুপ্রিম কোর্টে বিনা খরচে মামলাও লড়েন ।। 

Previous Post

ফ্লাইদুবাই ফ্লাইটের ওমানি পাইলটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিহাদি মতাদর্শের ছাপ স্পষ্ট, কিন্তু সৌদি ও ইউএই মিলে তাকে কি ‘মানসিক রোগী’ বলে চালাতে চাইছে ? তদন্ত প্রক্রিয়া নিয়ে ধন্দ্ব  

Next Post

ফ্লাইদুবাইয়ের ওমানি সন্ত্রাসী পাইলটের নাম গোপন করার কারণ কি ? তবে সহকর্মীদের কথায় সে “চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী” ; আমিরাতের বিরুদ্ধে “বিশ্বাসঘাতকতা”র অভিযোগ তুলছে ইসরায়েল 

Next Post
ফ্লাইদুবাইয়ের ওমানি সন্ত্রাসী পাইলটের নাম গোপন করার কারণ কি ? তবে সহকর্মীদের কথায় সে “চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী” ; আমিরাতের বিরুদ্ধে “বিশ্বাসঘাতকতা”র অভিযোগ তুলছে ইসরায়েল 

ফ্লাইদুবাইয়ের ওমানি সন্ত্রাসী পাইলটের নাম গোপন করার কারণ কি ? তবে সহকর্মীদের কথায় সে "চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী" ; আমিরাতের বিরুদ্ধে “বিশ্বাসঘাতকতা”র অভিযোগ তুলছে ইসরায়েল 

No Result
View All Result

Recent Posts

  • নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টার সময় রাজৌরিতে ১৯ বছর বয়সী পাকিস্তানি নারী গ্রেপ্তার 
  • তীরন্দাজিতে ফের স্বর্ণপদক জিতলেন কুমকুম অনিল 
  • ভারতকে টেক্কা দিতে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠাবে পাকিস্তান,  চীনের সাহায্যে তৈরি এই যানের নাম দেওয়া হয়েছে ‘জিন্নাহ-১’
  • ফ্লাই দুবাই বিমানে ‘জিহাদি’ হামলাকারী ওমানি সহ-পাইলটের নাম হামাম আল হামামি ; ‘চরমপন্থী দৃষ্টিভঙ্গির’ কারনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল ওমান এয়ারলাইন্স 
  • নারায়ণীয়ং দশক ৩৭- শ্রীকৃষ্ণাবতারোপক্রমম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.