এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১২ জুন : বাহরাইচের এক বৃদ্ধ শ্বশুর বন্দুকের মুখে তাঁর পুত্রবধূকে বারবার ধর্ষণ করেছে । নির্যাতিতা দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুরের নিষ্ঠুরতার শিকার হচ্ছিলেন। যখন মহিলাটি তার স্বামীকে ধর্ষণের কথা জানান, তখন সে তার বাবার সাথে সহযোগিতা করতে বলে । মহিলাটি ধর্ষণে সহযোগিতা করতে অস্বীকার করলে, স্বামী তাকে ফোনে তিন তালাক দিয়ে দেয় । স্বামীর এই আচরণে ক্ষুব্ধ হয়ে মহিলাটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
রূপাইদিহা থানার মুসলিম বাগ এলাকার এক ভুক্তভোগী মহিলাকে তার বৃদ্ধ শ্বশুরের নিষ্ঠুরতার বিরুদ্ধে স্বামীর কাছে অভিযোগ করার জন্য ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হয়েছে। স্বামীও অবিচার করলে, ভুক্তভোগী মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু পুলিশ ২৪ ঘণ্টা দেরিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে, যে কারণে অভিযুক্ত পলাতক রয়েছে।
তিন বছর আগে লখনউয়ের রূপাইদিহা থানা এলাকার মুসলিম বাগ পাড়ার বাসিন্দা রেহান খানের (Rehan Khan) সাথে বিয়ে হয় ওই তরুনীর । দম্পতিটি বাড়িতে সুখে শান্তিতেই বসবাস করছিল। এরই মধ্যে রেহানের বাবা আচন খান( Achchan Khan) তার পুত্রবধূর ওপর কুনজর দিতে শুরু করে । রেহান যখন বাড়িতে থাকর না, তখন আচন বন্দুকের মুখে তাকে লাগাতার ধর্ষণ করতে শুরু করে । ভুক্তভোগী প্রতিবাদ করলে তার স্বামী রেহান ফোনে তাকে তিন তালাক দেন।
অভিযোগ উঠেছে যে, তিন তালাক দেওয়ার পর তার স্বামী পুনরায় বিয়ে করেছে । মায়ের সাথে নির্যাতিতা থানায় একটি অভিযোগ দায়ের করে এফআইআর নথিভুক্ত করা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রুপাইদিহা থানার পরিদর্শক রমেশ সিং রাওয়াত বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।।
