• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 

Eidin by Eidin
May 29, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ডিজিটাল সেন্সাস” : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মে : আজ শুক্রবার নবান্নে ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স’ কনফারেন্স’-এ রাজ্যে ডিজিটাল জনগণনা বা সেন্সাস চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এই প্রথম পশ্চিমবঙ্গে স্ব-গণনা কর্মসূচি বা Self Enumeration Program এর ব্যবস্থা করা হয়েছে ।   আগামী ১ অগাস্ট থেকে থেকে শুরু হয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জনগণনা চলবে।রাজ্যের প্রতিটি নাগরিককে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা করার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’জনগণনায় আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা একান্ত কাম্য।’ তিনি জানান, রাজ্যের সীমানা সুরক্ষা এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই তথ্য সংগ্রহ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ । বাংলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে । 

কেন রাজ্যে “ডিজিটাল সেন্সাস” জরুরি, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পূর্ববর্তী মমতা ব্যানার্জির সরকারের নীতির কারনে কিভাবে এরাজ্যে ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে তার বর্ণনা দিতে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,বাংলাদেশের সঙ্গে এরাজ্যের ৬০০ কিলোমিটার সীমান্ত থাকলেও সব জায়গায় ফেন্সিং বা কাঁটাতারের বেড়া নেই। এছাড়াও, পূর্বতন সরকারের আমলে বিএসএফ-কে জমি না দেওয়ার ফলে জনতাত্ত্বিক বিন্যাস অনেকটা পরিবর্তিত হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের সঠিক পরিসংখ্যান অত্যন্ত জরুরি । তিনি জানান যে এই কাজটি জটিল এবং কিছুটা দেরিতে শুরু হচ্ছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে এই জটিল কাজটি সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তিনি । 

উল্লেখ্য, এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে এরাজ্যে । এই জনগণনা কেবল সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই নয়, বরং রাজ্যের বর্তমান জনতাত্ত্বিক পরিস্থিতি বুঝতেও একটি মাইলফলক হিসেবে কাজ করবে। কারন বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, মালদা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় জনবিন্যাসের পরিবর্তন ঘটে গেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য । যা শুধু এরাজ্যের জন্যই নয়,গোটা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।।

Tags: Digital CensusWestbengal
Previous Post

বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার 

Next Post

রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ মুসলিম অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী,৩ দিন আটকে রেখে চলে পাশবিক অত্যাচার, ১১ জনকে তাড়াল ইতালি সরকার 

Next Post
রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ মুসলিম অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী,৩ দিন আটকে রেখে চলে পাশবিক অত্যাচার, ১১ জনকে তাড়াল ইতালি সরকার 

রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ মুসলিম অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী,৩ দিন আটকে রেখে চলে পাশবিক অত্যাচার, ১১ জনকে তাড়াল ইতালি সরকার 

No Result
View All Result

Recent Posts

  • ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ
  • পিওকে-তে নরসংহার অব্যাহত, পাকিস্তান বাহিনী আরও ৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তীব্র নিন্দা জানাল ভারত 
  • রথযাত্রার আগে জইশ-ই- মহম্মদের ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস, ৮ জন আগে থেকেই হেফাজতে 
  • মুম্বাই সন্ত্রাসী হামলা কংগ্রেস ও  পাকিস্তানের পরিকল্পনা, হিন্দুদের ঘাড়ে দায় চাপাতে “হিন্দু আতঙ্কবাদ” শব্দ আমদানি করেছিল দিগ্বিজয় সিং : চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন গৃহ মন্ত্রকের প্রাক্তন আধিকারিক আর ভি এস মণি 
  • ইথানল-ই২০ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিহারী ইউটিউবার মনীশ কাশ্যপ ও আরও চারজনের বিরুদ্ধে এফআইআর  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.