এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৭ জুন : মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডিকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । তার বিরুদ্ধে সরকারি আবাস যোজনার আবাস যোজনায় অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে । সম্প্রতি কয়েকজন মহিলা এনিয়ে সামসেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন । তাদের অভিযোগ,আবার যোজনার অনুদান পাইয়ে দেওয়ার নাম করে সারিফ শেখ তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে ।
সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে সারিফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । আজ শনিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ ধৃতকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে । এর আগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় ধুলিয়ান পৌরসভার প্রাক্তন প্রশাসক মেহেবুব আলমকে৷ এবারে একজন তৃণমূল কাউন্সিল গ্রেপ্তার হওয়ায় তোলপাড় পড়ে গেছে এলাকায় ।।
