• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের ২ তৃণমূল নেতা ; উঠল “চোর চোর” শ্লোগান 

Eidin by Eidin
June 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের ২ তৃণমূল নেতা ; উঠল “চোর চোর” শ্লোগান 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুন : ভোট-পরবর্তী হিংসার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ২ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মানিক ঘোষ এবং নজরুল সেখ। মানিক ঘোষের বাড়ি ভাতারের নাসিগ্রামে। তিনি বড়বেলুন-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভাতার পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ।ভাতারের খুন্না গ্রামের বাসিন্দা নজরুল সেখ বড়বেলুন-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য । আজ শনিবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় “চোর চোর” শ্লোগান তোলেন বহু মানুষ৷ 

ধৃতদের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং পরিবারের মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে । শুধু তাইই নয়,ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের কাছ থেকে বিরোধী দল করার অপরাধে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগও উঠেছে । 

জানা গেছে,মানিক ঘোষের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন নাসিগ্রামের বাসিন্দা বিজেপি কর্মী তাপস ঘরুই । অন্যদিকে খুন্না গ্রামের বাসিন্দা এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নজরুল সেখ । মানিক ঘোষের বিরুদ্ধে শুধু ভোট পরবর্তী হিংসাই নয়,আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে ।। 

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

আবাস যোজনায় অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ান পৌরসভার তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ   

Next Post

তারাতলায় বিপর্যয়ে ‘নতুন তৃণমূল’ ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুললেন ‘কালিঘাট তৃণমূল’-এর কুণাল ঘোষ

Next Post
তারাতলায় বিপর্যয়ে ‘নতুন তৃণমূল’ ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুললেন ‘কালিঘাট তৃণমূল’-এর কুণাল ঘোষ

তারাতলায় বিপর্যয়ে 'নতুন তৃণমূল' ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুললেন 'কালিঘাট তৃণমূল'-এর কুণাল ঘোষ

No Result
View All Result

Recent Posts

  • তারাতলায় বিপর্যয়ে ‘নতুন তৃণমূল’ ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি তুললেন ‘কালিঘাট তৃণমূল’-এর কুণাল ঘোষ
  • ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের ২ তৃণমূল নেতা ; উঠল “চোর চোর” শ্লোগান 
  • আবাস যোজনায় অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ান পৌরসভার তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ   
  • তোলাবাজির অভিযোগে প্রেপ্তার  পূর্বস্থলীর যুব তৃণমূল নেতার উপর ডিম ও জুতো হামলা, পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হল পুলিশকে 
  • বলিউড পরিচালক মহেশ ভাট কেন এত হিন্দু বিদ্বেষী ? জানুন এই বিদ্বেষের নেপথ্যে তার মায়ের ভূমিকা কি ছিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.