এইদিন স্পোর্টস নিউজ,২৮ এপ্রিল : আইপিএল ২০২৬-এর ৩৯তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) বেঙ্গালুরুর এম চিন্না স্বামী স্টেডিয়ামে হারের প্রতিশোধ নিয়েছে । অন্যদিকে আইপিএল-এর ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস । সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষে দিল্লি ক্যাপিটালস মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় । ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান করে জয় লাভ করে। ব্যাঙ্গালোরের হয়ে বেথাল ২০ রান করে আউট হন। বিরাট কোহলি অপরাজিত ২৩ এবং দেবদূত পাডিক্কাল অপরাজিত ৩৪ রান করে দলকে জয় এনে দেন।
আইপিএল ২০২৬-এর ৩৯তম ম্যাচে আরসিবি-র পেসার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং করেন। এই দুই বোলার মিলে মাত্র আট রানে ছয়টি উইকেট তুলে নেন। মাত্র ২৩ বলে দিল্লি হারায় কেএল রাহুল, নীতীশ রানা, সমীর রিজভী, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল এবং তরুণ ব্যাটসম্যান সাহিল পারখকে। আই পি এল -এর ইতিহাসে এই প্রথমবার দিল্লি ক্যাপিটালস এমন শোচনীয় পরাজয়ের মুখে পড়ল ।
আরসিবি-র বিরুদ্ধে এই ম্যাচে দিল্লি দল আই পি এল -এর ইতিহাসে একটি লজ্জাজনক রেকর্ড গড়েছে। পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর করা দল হিসেবে তারা পরিচিতি পেয়েছে। পাওয়ার প্লে-তে দিল্লি মাত্র ১৩ রান করে ছয়টি উইকেট হারিয়েছে। এই প্রথম কোনো দল পাওয়ার প্লে-তে এত কম রান করে পাঁচটিরও বেশি উইকেট হারিয়েছে। যদিও আইপিএল ২০২৬-এ দিল্লি দল ভালো শুরু করেছিল, তারা তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। মনে হচ্ছে, এই মৌসুমে দলটির পাওয়ার প্লে-তে প্রবেশের সম্ভাবনা কম।।
