২০২৬ সালের বিধানসভার নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের স্রষ্টা মমতা ব্যানার্জি এখন চরম বিপাকে । দলের সিংহভাগ সাংসদ এবং বিধায়ক বিদ্রোহী হয়ে গেছে । আইনি জটিলতায় হারাতে হয়েছে দলের নাম এবং প্রতীক । মমতা ব্যানার্জি নিজে এখন গৃহমুখী । মাঝেমধ্যে ফেসবুক লাইভে এসে সমসাময়িক রাজ্য রাজনীতি নিয়ে তিনি কিছু বার্তা দেন । বাড়ির বাইরে পারতপক্ষে তাকে আর কর্মসূচি করতে দেখা যায় না। তাই তার শারীরিক এবং মানসিক পরিস্থিতি সম্পর্কে দলের কর্মীরা অন্ধকারে রয়েছেন । এমতবস্থায় একজন প্রখ্যাত জ্যোতিষী মমতা ব্যানার্জির মৃত্যু নিয়ে একটা ভয়ংকর ভবিষ্যৎবাণী করেছেন । সন্ত জি ওরফে সঞ্জীব আনন্দ একটি পডক্সস্টে কথা বলার সময় বলেছেন যে মমতা ব্যানার্জির কুন্ডলীতে মৃত্যুযোগ চলছে । এমনকি তিনি সুনির্দিষ্ট করে জানান যে ২০২৩ সালের মধ্যে হৃদরোগে অথবা কোন জটিল ব্যাধিতে মৃত্যু হতে পারে মমতা ব্যানার্জির ।
সন্ত জি ওরফে সঞ্জীব আনন্দ বলেছেন,মমতা ব্যানার্জির কুন্ডুলিতে জীবন সমাপ্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনকি মৃত্যুও হতে পারে, এটা কুণ্ডলীতে দেখা যাচ্ছে । আর এত বড় আঘাত… একজন ব্যবসায়ী যখন বরবাদ হয়ে যায় তখন সে হয় আত্মহত্যা করে,নচেৎ হতাশায় ভুগে মারা যায় ।
ওনার(মমতা ব্যানার্জি) ৪০ জন লোকসভা রাজ্যসভার সদস্য চলে গেল । ৮০ জন বিধায়ক চলে গেল । ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন । ৪৫ শতাংশ ভোটব্যাংক ছিল । সবকিছু এক লহমায় শেষ হয়ে গেল । দল গেল । দলের গচ্ছিত টাকাও গেল ।
তিনি বলেন,ওনার জীবনের সবচেয়ে খারাপ সময় যেটা আসছে সেটা ২০২৮ সালের মে মাস থেকে ২০৩০ সালের মধ্যে । ওই সময়ের মধ্যে ওনার হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে । হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অথবা কোন কঠিন রোগে ভুগে মৃত্যু হতে পারে৷ ২০৩০ সালের আগে… আমি মৃত্যু কথাটা বলবো না, তবে আমার গণনায় যেটা উঠে আসছে সেটা হল যে, মমতা ব্যানার্জির ২০৩০ সালের আগে যদি মৃত্যু হয় তাহলে অবাক হবেন না । রাজনীতি শেষ । ক্ষমতা দখলের স্বপ্ন শেষ । প্রভাব শেষ । জনপ্রিয়তা শেষ ।
সন্ত জি ওরফে সঞ্জীব আনন্দ বলেন,ওনার জীবনের সংকটের মেঘ আমি ওনার কুন্ডলীতে গ্রহের উপস্থিতিতে স্পষ্ট দেখতে পাচ্ছি । কাউকে “রাহু” পাগল করে দেয় । ওনার কুম্ভ রাশি কুম্ভ রাশি ছিল । এখনোও আছে । আমি আগেও বলেছি যে এটা কুম্ভ রাশির জন্য সবথেকে কঠিন সময় । ৫ ফেব্রুয়ারী থেকে ১১ এর আগে পর্যন্ত । যখন এনার রাশির উপরে রাহু যাবে, আর যাবে ২০২৮ সালের মে মাসে, তারপর ওনার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে।
উল্লেখ্য,পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে দেশ-বিদেশের বহু জ্যোতিষী যে ভবিষ্যৎ বাণী করেছিলেন তা কার্যত হুবহু মিলে গেছে । বাংলাদেশের ঢাকার একজন প্রখ্যাত জ্যোতিষী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য পরাজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন । যার প্রতিবেদন এইদিন-এ প্রকাশিত হয়েছিল । আশ্চর্যজনক বিষয় হলো যে, বাংলাদেশের ওই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায় এবং শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় মমতা ব্যানার্জি ও তার দলকে । মমতা ব্যানার্জি নিজেও ভবানীপুর আসনটি শুভেন্দু অধিকারী কাছে হেরে গেছেন ।।

