• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে সিপিএমের দ্বারা খাস জমিদখল ঘিরে সিপিএম-বিজেপি তুমুল সংঘর্ষ, আহত বেশ কয়েকজন 

Eidin by Eidin
July 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে সিপিএমের দ্বারা খাস জমিদখল ঘিরে সিপিএম-বিজেপি তুমুল সংঘর্ষ, আহত বেশ কয়েকজন 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জুলাই : সিপিএমের দ্বারা সরকারি খাসজমি দখল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাশীপুর গ্রামে । এই ঘটনাকে ঘিরে সিপিএম -বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩-৪ আহত হয়েছে বলে জানা গেছে । খবর পেয়ে ভাতার থানার ওসি দীপক সরকার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেনি । যদিও সংঘর্ষের ঘটনায় দু’তরফেই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে । ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ টহল দিচ্ছে। 

জানা গেছে,ভাতারের কাশীপুর মৌজায় প্রায় ১৪ – ১৫ একর খাসজমি নিয়ে তৃণমূলের জমানা থেকেই ঝামেলা চলছে । সিপিএমের কৃষকসভার নেতা জখম মানব সাহার দাবি,’প্রায় ২৫ – ২৬ বছর আগে বামফ্রন্টের আমলে ওই খাসজমিগুলি এলাকার ভূমিহীন কিছু পরিবারের মধ্যে বিতরণ করে পাট্টা বিলি করা হয়েছিল। কিন্তু তৃণমূল ক্ষমতায় এলে তাঁদের জোরজবরদস্তি উচ্ছেদের প্রচেষ্টা করা হচ্ছিল।’ 

জানা যায়,বছর দেড়েক আগে ওইসব খাসজমিগুলি চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে এসেছিল প্রশাসন। তার কিছুদিন পর ২০২৫ সালের জুন মাস নাগাদ ওইসব জমিতে লালপতাকা পুঁতে দখল নিয়েছিল সিপিএম। এনিয়ে সিপিএম-তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়ালে প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় । তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিকই ছিল । কিন্তু আজ বুধবার ফের সিপিএমের লোকজন ওইসব জমিতে ট্রাক্টরে চাষ দিতে গেলে বিজেপির লোকজন জড়ো হয়ে যায় । ক্রমে দু’দলের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয় । 

সিপিএম নেতা মানব সাহার অভিযোগ,’বিজেপির লোকজন এসে আমাদের উপর রড,লাঠি ইত্যাদি নিয়ে হামলা চালায় ।’ অন্যদিকে যদিও বিজেপির ভাতার ২ নম্বর মণ্ডল কমিটির সভাপতি অরিন্দম ঘোষ বলেন,’সরকারি খাসজমি কি হবে সেটা প্রশাসনের বিষয়। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ।’ তার পাল্টা অভিযোগ,’ওড়গ্রামে সংঘের শিক্ষাবর্গের কর্মসূচি চলছে। সেখানে যোগ দিতে আসছিলেন আমাদের দুই কর্মী। ওই জমির পাশ দিয়ে আসার সময় সিপিএমের লোকজন বিনা প্ররোচনায় আমাদের ওই দুই কর্মীর উপর হামলা চালায়। এরপর খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে প্রতিরোধ করে৷’।

Tags: bhatarBurdwanDistrict NewsWestbengal
Previous Post

মদন মিত্র যে পালাবে এটা আগেই টের পেয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি 

Next Post

“অভিষেক বাঘের মত লড়ে যাচ্ছে, ওর সব অন্যায় ক্ষমা হয়ে গেছে” : ‘ভাইপো’কে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা ব্যানার্জি 

Next Post
“অভিষেক বাঘের মত লড়ে যাচ্ছে, ওর সব অন্যায় ক্ষমা হয়ে গেছে” : ‘ভাইপো’কে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা ব্যানার্জি 

"অভিষেক বাঘের মত লড়ে যাচ্ছে, ওর সব অন্যায় ক্ষমা হয়ে গেছে" : 'ভাইপো'কে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • ভারতকে অস্থির করতে উঠেপড়ে লেগেছে মার্কিন ডিপস্টেট, ফের এক মার্কিন সেনার এক কর্মী 
  • “অভিষেক বাঘের মত লড়ে যাচ্ছে, ওর সব অন্যায় ক্ষমা হয়ে গেছে” : ‘ভাইপো’কে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা ব্যানার্জি 
  • ভাতারে সিপিএমের দ্বারা খাস জমিদখল ঘিরে সিপিএম-বিজেপি তুমুল সংঘর্ষ, আহত বেশ কয়েকজন 
  • মদন মিত্র যে পালাবে এটা আগেই টের পেয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি 
  • ইসকনের ত্রাণে বাছবিচার নেই, ওদিকে ক্ষুধার্ত শিশুর গলার তুলসি মালা কেটে ফেলে ত্রাণ দিল ইসলামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ : বাংলাদেশের ইসলামি  কট্টরপন্থীদের ঘৃণ্য আচরণ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.