• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিপিএম কর্মী মুজাহিদ কবীররা  বিক্রি করছিলেন বৃন্দা কারাটের লেখা “হিন্দুত্বের হিংসার মুখে নারী” বইটি, ভাঙচুর করে বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা 

Eidin by Eidin
October 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সিপিএম কর্মী মুজাহিদ কবীররা  বিক্রি করছিলেন বৃন্দা কারাটের লেখা “হিন্দুত্বের হিংসার মুখে নারী” বইটি, ভাঙচুর করে বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৮ অক্টোবর : প্রতিবারের মত এবারেও জেলায় জেলায় বুকস্টল করেছে সিপিএম । কিন্তু এই প্রথম তাদের পড়তে হচ্ছে প্রবল বাধার মুখে । অভিযোগ যে, হিন্দুদের উৎসবে হিন্দু ধর্মবিরোধী বই বিক্রি করে সিপিএম,কিন্তু অন্য সম্প্রদায়ের উৎসবে তাদের এই প্রকার আচরণ দেখা যায় না । আর এই অভিযোগ তুলে জায়গায় জায়গায় সিপিএমের বুকস্টল ভাঙচুরের ঘটনা ঘটেছে । আক্রান্তও হচ্ছে নেতা কর্মীরা । শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মহকুমার উস্তির মোড়ে দলীয় বুকস্টলে বইয়ের পসরা নিয়ে বসেছিলেন সিপিএম কর্মী মুজাহিদ কবীর শেরওয়ানিসহ আরও কয়েকজন । তাদের সামনের টেবিলে সাজানো অনান্য বইয়ের সঙ্গে সিপিএমের নেত্রী বৃন্দা কারাটের লেখা “হিন্দুত্বের হিংসার মুখে নারী” বইটিও ছিল । আর ওই বই দেখে ক্ষিপ্ত জনতা স্টলে ভাঙচুর চালিয়ে সিপিএম কর্মীদের বেদম পিটিয়ে দেয় বলে অভিযোগ। 

সিপিএমের অভিযোগ, রাতে বুকস্টল তৈরির সময় একদল ব্যক্তি আচমকা সেখানে ভাঙচুর চালায় এবং বই মাটিতে ফেলে দেয়। বাধা দিতে গেলে সিপিএমের কর্মী-সমর্থকদের মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে, সিপিএম কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে স্টলটি তৈরির চেষ্টা করেন; অভিযোগ, পুলিশের সামনেই সেখানে গিয়েও আবার ভাঙচুর চালানো হয়৷ 

অন্যদিকে সিপিএম এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করলেও, বিজেপি তা সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে জবরদখল করে ওই স্টল তৈরি হচ্ছিল এবং এর পেছনে পুলিশের কোনো অনুমতি ছিল না। 

তবে যেটা অভিযোগ সে,উস্তির মোড়ে সিপিএমের বুকস্টলে কয়েকটি হিন্দু বিরোধী বই দেখে পথচলতি মানুষ সেখানে ভিড় করে৷ সেই সময় স্টলে ছিলেন সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য মুজাহিদ কবীর শেরওয়ানি, খালেদ সহ একাধিক নেতারা । বৃন্দা কারাটের লেখা “হিন্দুত্বের হিংসার মুখে নারী” বইটি নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় । সেই সময় ক্ষিপ্ত জনতা ওই বুক স্টলে হামলা চালিয়ে দেয় । রাতেই এনিয়ে উস্তি থানায় অভিযোগ দায়ের করে সিপিএম ।। 

Previous Post

চোরবাগানের পূজোমণ্ডপে পদপৃষ্টের ঘটনায় গ্রেপ্তার ৭, আহতদের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 

Next Post

মঙ্গলকোটে সাড়ে তিন মাসের ঘুমন্ত শিশুকে পুকুরের জলে ফেলে খুনের অভিযোগ গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে 

Next Post
মঙ্গলকোটে সাড়ে তিন মাসের ঘুমন্ত শিশুকে পুকুরের জলে ফেলে খুনের অভিযোগ গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে 

মঙ্গলকোটে সাড়ে তিন মাসের ঘুমন্ত শিশুকে পুকুরের জলে ফেলে খুনের অভিযোগ গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • “যাদের বাপ ঠাকুরদা চীনে থাকে সেই কমিউনিস্ট-আরশোলা- ছারপোকা” দের থেকে সাবধান করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • প্রার্থনার সময় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি পড়ে প্রাণ গেল যাজকের
  • বালুরঘাট শহরে তৃণমূল আমলের মাদার টেরেজার মূর্তি সরিয়ে বসল শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তি, উন্মোচন করলেন সুকান্ত মজুমদার 
  • অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো ৩ শুটার রাজস্থান থেকে গ্রেপ্তার; লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ, সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে
  • ঢাকায় দর্শনার্থীর ছদ্মবেশে মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙতে গিয়ে ধরা পড়ে গেল এক জিহাদি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.