• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আপনার যখন ইচ্ছা হবে বাংলায়  আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার” : লেখিকা তসলিমা নাসরিনকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“আপনার যখন ইচ্ছা হবে বাংলায়  আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার” : লেখিকা তসলিমা নাসরিনকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : ভোটব্যাংককে সন্তুষ্ট করতে সিপিএম সরকার তাকে কার্যত জোর করে বিমানে তুলে দিয়ে দিল্লি ফেরত পাঠিয়ে দিয়েছিল । একই কারনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তার জন্য পশ্চিমবঙ্গের রাস্তা বন্ধ করে দিয়েছিল । অবিশেষে রাজ্যে পালাবদলের পর দীর্ঘ ১৯ বছর বাদে কলকাতার মাটিতে পা রেখেছেন ইসলামপন্থীদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন । বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । আজ শনিবার রবীন্দ্র সদনে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখিকাকে  উত্তরীয় পরিয়ে ও ঋষি বঙ্কিমচন্দ্রের একটি বাঁধানো ছবি হাতে তুলে দিয়ে তাকে স্বাগত জানালেন । পাশাপাশি তিনি লেখিকার উদ্দেশ্যে বলেন,’আপনি যখন ইচ্ছা যাবে পশ্চিমবঙ্গে আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার ।’ 

মুখ্যমন্ত্রী বলেন,’শৃংখল মুক্ত পশ্চিমবঙ্গ । বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ । যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত । সেই পশ্চিমবঙ্গের সবার আসার সুযোগ রয়েছে । সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে । আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন মহদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন । আজকে কর্মসূচি করছেন । এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত । এখানে ধমক-চমক দেখে নেব আটকে দেব প্রভৃতি জিনিস অতীত হয়ে গেছে ।’ 

এরপর তিনি বলেন,’আমি এখানে আমন্ত্রিত নই । উনি আসছেন শুনে আমি এসেছি । আমি শুধু মুখ্যমন্ত্রী নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী । আমি ওনাকে স্বাগত জানালাম, বন্দেমাতরম-এর সার্ধশতবর্ষে ঋষি  বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে । পশ্চিমবঙ্গে আপনাদের স্বাগত । আপনি লেখিকা । আপনার লেখা সবাই পড়ে । আপনার পাঠকের সংখ্যা প্রচুর । আপনি এখানে ভালো করে বলুন । এবং পশ্চিমবঙ্গের ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনি দেখেছেন । একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন । সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।’

প্রসঙ্গত, ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস  ঘিরে উত্তাল হয়েছিল কলকাতার মুসলিম অধ্যুষিত একটি এলাকা। অবস্থা সামাল দিতে সেনা মোতায়েন হয়েছিল। মৌলবাদীদের কাছে নতি স্বীকার করে তৎকালীন সিপিএম সরকার উপন্যাসটি রাজ্যে নিষিদ্ধ করেছিল । তারপর সিপিএম ক্ষমতা থেকে চলে গিয়ে তৃণমূল কংগ্রেস এলেও লেখিকা সম্পর্কে নীতির কোনো পরিবর্তন হয়নি । লেখিকার জন্য বঙ্গের দরজা কার্যত অঘোষিত বন্ধ করে দেওয়া হয় । অবশেষে তৃণমূলের পতনের পর বিজেপি ক্ষমতায় আসতেই সসম্মানে এরাজ্যে আসতে সক্ষম হলেন তসলিমা নাসরিন । 

আজ তিনটি সংগঠন তসলিমাকে নিয়ে কলকাতার রবীন্দ্রসদনে অনুষ্ঠানের আয়োজন করেছে। তসলিমার কবিতা নিয়ে গীতিআলেক্ষ্য উপস্থাপিত হয় । এখন তিনি থাকছেন আলিপুরের একটি পাঁচতারা হোটেলে।।

Previous Post

বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম

No Result
View All Result

Recent Posts

  • “আপনার যখন ইচ্ছা হবে বাংলায়  আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার” : লেখিকা তসলিমা নাসরিনকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম
  • ইসকনের হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • জইশ জঙ্গি যোগের সন্দেহে ধৃত হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকার গ্রেপ্তার ঝাড়খণ্ড থেকে, তাকে হনিট্রাপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল  ; ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের 
  • পাকিস্তানি ক্রিকেটারকে আলিঙ্গন করলেন ভারতের জেমিমা রদ্রিগেজ, ভিডিও ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.