দেড় শতাধিক চীনা উইচ্যাট স্ট্রিমার বাংলাদেশের রাজধানী ঢাকায় এসে শহরের অস্বাস্থ্যকর বস্তিগুলোকে গিয়ে ভিডিও করে ভারতের দিল্লি বলে চালিয়ে দিচ্ছে । এমনকি ভারতীয়দের জীবনযাত্রা নিয়েও নেতিবাচক মন্তব্য করছে ওই সমস্ত চীনারা । সকাল থেকে রাত পর্যন্ত তারা ঘুরে ঘুরে লাইভস্ট্রিম করে ভারত সম্পর্কে এভাবেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।
চীনাদের হঠাৎ করে এই অস্বাভাবিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে, এবং তারা তদন্ত শুরু করে। বাংলাদেশের বৃহত্তম সংবাদপত্র প্রথম আলো চীনা অপপ্রচারের ফর্দাফাঁস করে দেয় ।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে,ঢাকার উত্তরার ১২ নম্বর সেকটর ও টেকপাড়া এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ১৫০ জনের অধিক চীনা তরুন তরুনী অস্বাস্থ্যকর বস্তিগুলির লাইভ স্ট্রিম করছে । কখনো কখনো কখনো কখনো গৃহস্থের ঘরবাড়িতে ঢুকে পড়ছে তারা । কিন্তু তাদের প্রতিনিধি ওই চিনা নাগরিকদের সঙ্গে কথা বলতে গেলে তাদের অধিকাংশই কথা বলতে রাজি হয়নি । অনেক কষ্টে ফা ইয়েন নামে একজন চীনাকে কথা বলাতে রাজি করলে সে জানায়, চিনা পণ্যের প্রচারের জন্য তারা উইচ্যাট স্ট্রিমারে লাইভস্ট্রিম করে । তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিম্ন আয়ের বসবাসকারী মানুষদের ভিডিও করে নিজেরা রোজগার করে ।
প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু তাদের ভিডিও অনুবাদ করলে জানতে পারা যায় যে ঢাকার উত্তরার ভিডিওকে তারা দিল্লি শহরের বলে চালিয়ে দিচ্ছে । এমনকি ভারতের মানুষের জীবনযাত্রা নিয়ে তারা নেতিবাচক মন্তব্যও করে । ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারনা নেই স্থানীয় পুলিশেরও । উত্তরা পশ্চিম থানার ওসি মহম্মদ খলিলুর মিঁয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । এ নিয়ে কাজ চলছে ।
তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় । এটি হল চীনের মনগড়া প্রচারণার মাধ্যমে ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার একটি সমন্বিত প্রচেষ্টা । যা তারা দীর্ঘদিন ধরেই এই অপপ্রচার চালিয়ে আসছে ।।
