• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভিষেকের জন্মদিন পার্টিতে অশান্তির ঘটনায় তৃণমূলের দলবদলুরাই জড়িত বলে কার্যত স্বীকার করে তাদের “বেজম্মা” বলে গালাগালি দিলেন কুণাল ঘোষ 

Eidin by Eidin
November 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অভিষেকের জন্মদিন পার্টিতে অশান্তির ঘটনায় তৃণমূলের দলবদলুরাই জড়িত বলে কার্যত স্বীকার করে তাদের “বেজম্মা” বলে গালাগালি দিলেন কুণাল ঘোষ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : শুক্র ও শনিবার মধ্যরাতে মমতাপন্থী তৃণমূলের নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তার জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিল অনুগত কর্মীরা ৷ সেই সময় কিছু মানুষের অভিষেকের উদ্দেশ্যে “চোর চোর” শ্লোগান দিলে কার্যত রণক্ষেত্রের আকার নেয় । বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এমনকি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর৷

এদিকে এই ঘটনার জন্য তৃণমূলের দলবদলুদেরই দায়ি করেছেন কালীঘাট তৃণমূলের বেলেঘাটার  বিধায়ক কুণাল ঘোষ । শুধু তাইই নয়,তাদের “বেজম্মা” বলে গালাগালি পর্যন্ত করেছেন তিনি। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা প্রসঙ্গে কুণাল লিখেছেন, ‘গত বছর পর্যন্ত যারা অভিষেকের জন্মদিনে ওর বাড়ি গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকত, মুখ দেখানোর হ্যাংলামি করত, দাদা দাদা বলে ঝাঁপিয়ে ছোঁয়ার চেষ্টা করত, কেক খাইয়ে ছবি পোস্ট করত, উপহার নিয়ে যেত; দূরের সাধারণ কর্মীরা যাদের দাপটে দূর থেকেই শুভেচ্ছা জানাতে বাধ্য হত; তার মধ্যে কিছু ধান্দাবাজ, বেইমান, গদ্দার, সুবিধাবাদী, গিরগিটি আজ দলটা ক্ষমতায় নেই বলে অন্যদিকে গিয়ে অভিষেককে গালমন্দ করছে। এই রাজনৈতিক বে.জন্মাগুলো 4 মে পর্যন্ত অভিষেকের মধ্যে দেবতা দেখছিল। তেল মারার সবরকম চেষ্টা করেছে। সবরকম তৈলাক্ত পোস্ট করেছে। আজ অন্য ঠিকানায় দালালি করতে গেছে নিজেদের ধান্দায়। এগুলো মানুষ? এদের শরীরে কীসের রক্ত? বহু কর্মী দূর থেকেই নেতার জন্মদিনে শুভেচ্ছা জানান। তারা এত দেখনাই করেননি। দেখুন, তাদের অধিকাংশ কিন্তু আজও দলের পাশেই আছে। বেশি বাড়াবাড়ি করা, বেশি আলো পাওয়া মালগুলোর অধিকাংশই সুবিধেবাদী বলে প্রমাণিত হয়েছে। যারা গতবারও নাচতে গেছিল, আজ অন্য দিকে, দল ক্ষমতায় এলে তারাই আজও নাচতে যেত। ঘিরে রাখত। লাফিয়ে ঝুঁকে বেড়ার ওপার থেকেও মুখ দেখাতে লাফাত। এসব নামগুলো মনে করে রাখুন। এরা অমানুষ।’

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন অভিষেক। পুলিশের সঙ্গেও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন, পেরেক-বসানো লাঠি নিয়ে হামলা চালিয়েছে বিজেপির বাহিনী। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অভিষেক বাড়িতে ঢোকেন। অভিষেকের দাবি,তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বারবার তার উপর হামলা হচ্ছে । যদিও বিজেপির দাবি,অভিষেক ব্যানার্জির লোকজনই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 

Next Post

বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 

Next Post
বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 

বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 

No Result
View All Result

Recent Posts

  • বিশ্বজুড়ে বড় পর্দায় যৌনতাকে উপস্থাপনকারী ইরোটিক সিনেমার প্রধান টিন্টো ব্রাস প্রয়াত হয়েছেন 
  • অভিষেকের জন্মদিন পার্টিতে অশান্তির ঘটনায় তৃণমূলের দলবদলুরাই জড়িত বলে কার্যত স্বীকার করে তাদের “বেজম্মা” বলে গালাগালি দিলেন কুণাল ঘোষ 
  • গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 
  • অভিষেক ব্যানার্জির জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে “চোর” শ্লোগান ঘিরে তুমুল সংঘর্ষ ; আহত বেশ কয়েকজন 
  • ঝাড়খণ্ডে ধর্মান্তরণ ও জমি লুটের প্রতিবাদ করায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে আত্মঘাতী হলে আদিবাসী নেত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.