• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মমতা ব্যানার্জির বাড়ির পাশেই সভায় দাঁড়িয়ে তার ‘দুর্নীতিগ্রস্ত ভাইপো’কে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
May 18, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মমতা ব্যানার্জির বাড়ির পাশেই সভায় দাঁড়িয়ে তার ‘দুর্নীতিগ্রস্ত ভাইপো’কে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মে : ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কার্যত বাড়ির পাশে এক সভামঞ্চে দাঁড়িয়ে ‘দুর্নীতিবাজ ভাইপো’ অভিষেক ব্যানার্জিকে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’কলকাতা কর্পোরেশন থেকে ফাইল চেয়েছিলাম । চারটে নাম বলছি। এরা কিভাবে পশ্চিমবঙ্গ কে লুণ্ঠন করেছে, আপনারা জানেন না ।  তাদের জেলে পাঠানোর জন্য আজ ক্যাবিনেট দুটো কমিশন গঠন করেছে । বলব সেই চারটে নাম ? শুনতে চান ? এক,বেলেঘাটার রাজু নস্কর । ৮ টা সম্পত্তি । দুই, কসবার সোনা পাপ্পু । ২৪ টা সম্পত্তি । তিন, ভাইপো অভিষেক ব্যানার্জি । লিপস এন্ড বাউন্সের ১৪, নিজের নামে চার, বাবার নামে আরও ছটা, মোট ২৪ টা সম্পত্তি । চতুর্থ, জাবেদ খানের ব্যাটা, ১৯ টা সম্পত্তি । এরা লুটেছে । যেমন দুর্নীতিগ্রস্ত শান্তনু সিনহা বিশ্বাস ভেতরে গেছে, সুজিত বোস ভিতরে আছে, আগামী দিনে এই সমস্ত ভ্রষ্টাচারীদের জেলে ঢোকানোর কাজ আইনতভাবে ভারতীয় জনতা পার্টি করবে ।’ 

আজ সোমবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার ৬৩ নম্বর ওয়ার্ডে “ধন্যবাদ জ্ঞাপন” সভা করেন মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী । হিন্দু অধ্যুষিত বুথগুলিতে তাকে এগিয়ে রাখার জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান এবং সাত ওয়ার্ডে বিধায়ক অফিস খোলার ঘোষণা করে । তবে মুসলিম অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ডে কোনো বিধায়ক অফিস খুলবেন না বলেও তিনি জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা ওয়ার্ডেই আমি অফিস করব না সেটা হল ৭৭ নম্বর ওয়ার্ড । পরে ভেবে দেখব । কারণ ওরাও আমাদের জনতা । তবে বাকি সাত ওয়ার্ডে সাতটা এম এল এ অফিস আমি করব৷’ তিনি বলেন,সবচেয়ে বড় কথা কি জানেন ? মমতা ব্যানার্জি যেখানে ভোট দিয়েছে মিত্র ইনস্টিটিউশন, সেখানকার চারটে বুথেই আপনাদের ভাই শুভেন্দু অধিকারীকে লিড দিয়েছে । যে নিজের বুথে  জিততে পারেনা, তাকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ । যে আপনার রাজনৈতিক দিন শেষ। টা টা, বাই বাই, খতম…পুরা খতম।” 

তিনি বলেন,’কলকাতার মহানাগরিক, জনাব ফিরহাদ হাকিম সাহাব, আপনি যে বুথে ভোট দেন, চেতলা গার্লস,তার পাঁচটা বুথেই আমার লিড । তবে ৭৭ এর খিদিরপুরে মমতা ব্যানার্জিকে উনিশ হাজার লিড দিয়েছে । আর বাঙালি হিন্দুরা বসবাস করে ৮২ নম্বর চেতলা, আমাকে ১৫০০০ হাজার ভোটে লিড দিয়েছে । এই এলাকা ক্যামাক স্ট্রীট সহ বাকি ওয়ার্ডে আমায় লিড দিয়েছে৷’ তৃণমূলের খপ্পর থেকে বাংলাকে বাঁচানোর জন্য এক ব্যক্তি এক লাখ টাকা খরচ করে ফ্রান্স থেকে ভোট দিতে এসেছিলেন বলেও জানান তিনি । 

পূর্ববর্তী মমতা ব্যানার্জির সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’জনগণনা আটকে রেখেছিল আগের সরকার । ভাবতে পারেন ? এই সরকার রাষ্ট্র বাদী ছিল ? দেশের জনগণনা আটকে রেখেছিল । চালু করে দিয়েছি । ভারতীয় ন্যায় সংহিতা চালু করতে দেয়নি । চালু করে দিয়েছি । বর্ডার কে সুরক্ষিত করা,  অভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়ার কাজ বিজেপি করবে ।’ তিনি বলেন,’আরে এখানকার তৃণমূল-সিপিএম-কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে । আমি ভয় পাওয়ার লোক নই । হেঁট হওয়ার লোক নই । ভয় দেখিয়ে কোন লাভ নাই । বিজেপি যে দিয়েছে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো পূরণ বিজেপির মুখ্যমন্ত্রী করবে, করবে করবে । নেশন ফার্স্ট । ভোটার লিস্টে ডিটেক্ট  হয়ে গেছে । ডিলিট হয়ে গেছে । এখন তো সময় এসে গেছে বন্ধু, ডিপোর্ট করার ।’ 

পার্ক সার্কাসে হিংসা ছড়ানো লোকজনদের ফের একবার সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’তিলজলা তে অ্যাকশন হয়েছে । আদালতে গিয়েছিল । ভাই, যাও না আদালত । বিল্ডিং প্লান নেই । এসব চলবে না । আপনারা গতকাল পার্ক সার্কাসে আমাদের পুলিশ ভাইদের সাথে যা করেছেন, আপনাদের পরিণতি ভুগতে হবে । পুলিশের উপর যারা পাথর বাজি করবে তাদের শিক্ষা দেওয়ার কাজ বিজেপি করবে । আর আসানসোলের পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেছে না ? ২০০ শতাংশ উসুল করা হবে । যা করেছে তাদের পকেট থেকে বের করব ।’।

Tags: CM Suvendu Adhikary
Previous Post

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ 

Next Post

বুলেট ট্রেনের প্রথম ছবি সামনে এসেছে; দেশের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেনটি ২০২৭-২৮ সালে মুম্বাই-আহমেদাবাদ করিডোরে চলবে 

Next Post
বুলেট ট্রেনের প্রথম ছবি সামনে এসেছে; দেশের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেনটি ২০২৭-২৮ সালে মুম্বাই-আহমেদাবাদ করিডোরে চলবে 

বুলেট ট্রেনের প্রথম ছবি সামনে এসেছে; দেশের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেনটি ২০২৭-২৮ সালে মুম্বাই-আহমেদাবাদ করিডোরে চলবে 

No Result
View All Result

Recent Posts

  • বুলেট ট্রেনের প্রথম ছবি সামনে এসেছে; দেশের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেনটি ২০২৭-২৮ সালে মুম্বাই-আহমেদাবাদ করিডোরে চলবে 
  • মমতা ব্যানার্জির বাড়ির পাশেই সভায় দাঁড়িয়ে তার ‘দুর্নীতিগ্রস্ত ভাইপো’কে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ 
  • রাজ্যে চালু হয়ে গেল ‘সপ্তম বেতন কমিশন’ ; প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার 
  • ধর্মের ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা বন্ধ করে দিল বঙ্গের বিজেপি সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.