শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,০৪ মে : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত করলেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা৷ পাশাপাশি ভাতারেও জিতে গেলেন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা । তিনি তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে প্রায় সাড়ে ৬ হাজার ভোটে পরাজিত করেছে৷
আজ সকাল ৮ টায় গননা শুরু হওয়ার পর থেকে মন্তেশ্বর ও ভাতার বিধানসভা আসনে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা৷ শেষ পর্যন্ত মোট ২১ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা পান ৯৬৫৫৯ টি ভোট৷ যেখানে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী পেয়েছেন ৮১৭৬১ ভোট৷ মোট ১৪,৭৯৮ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী ।
অন্যদিকে ভাতার আসনের মোট ১৪ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা পেয়েছেন ৯৮৮২০ ভোট । যেখানে তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারের প্রাপ্ত ভোট ৯২২৯২ । বিজেপি প্রার্থী ৬৫২৮ ভোটে জয়ী হয়েছেন । এদিকে এই খবর এলাকায় পৌঁছতেই বিজয় উদযাপন শুরু করে দিয়েছে বিজেপি ।।
