• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবাস যোজনার সার্ভের নামে তেল খরচের টাকার দাবি, দিতে  অস্বীকার করায় হুমকির অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে

Eidin by Eidin
August 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আবাস যোজনার সার্ভের নামে তেল খরচের টাকার দাবি, দিতে  অস্বীকার করায় হুমকির অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ আগস্ট : সরকারি আবাস যোজনা ঘরের সার্ভের নামে বাইকের তেল খরচের টাকা চাওয়া হয়েছিল  টাকা দিতে অস্বীকার করায় ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের খেঁড়ুয়াগ্রামে । ইতিমধ্যেই এই বিষয়ে একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এইদিন-এর পক্ষ থেকে অডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি । তবে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে । 

খেঁড়ুয়াগ্রামের একাংশের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সার্ভে করতে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে বাইকের তেল খরচের নামে টাকা চাওয়া হয়েছে। গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকেও টাকা নেওয়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে খেঁড়ুয়াগ্রাম।

খেঁড়ুয়াগ্রামের গ্রামের বাসিন্দা সুকান্ত কর্মকারের অভিযোগ, তাঁর বাড়িতে আবাস যোজনা ঘরের সার্ভে করতে এসে তেল খরচের টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকার করে প্রতিবাদ করেন। এরপরই তাঁকে বিজেপির বুথ সভাপতি কানাই মাঝি ফোন করেন বলে অভিযোগ সুকান্তবাবুর। তাঁর দাবি, আবাস যোজনা ঘরের সার্ভের নামে তেল খরচের টাকা না দেওয়ায় তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেছেন,’আমার বাড়িতে আবাস যোজনা ঘরের সার্ভে করতে এসেছিল। তেল খরচের টাকা চাওয়া হয়। আমি টাকা দেব না বলে জানিয়ে দিই । এরপর বিজেপির বুথ সভাপতি আমাকে ফোন করেন। সার্ভের নামে তেল খরচের টাকা না দেওয়ায় আমাকে হুমকি দেওয়া হয় ।’সুকান্ত কর্মকার জানিয়েছেন,,এই ঘটনার পর বিজেপির বুথ সভাপতি-সহ কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলকোটের বিধায়কের কাছে অভিযোগও জানিয়েছেন ।

যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির বুথ সভাপতি কানাই মাঝি। তাঁর বক্তব্য, সুকান্ত কর্মকার যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। আবাস যোজনা ঘরের সার্ভের নাম করে ফোন করে টাকা চাওয়া বা হুমকি দেওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁর। তিনি আরও বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আবাস যোজনা ঘরের সার্ভের নাম করে টাকা চাওয়া হয়নি এবং ফোন করে কাউকে হুমকিও দেওয়া হয়নি।’ তবে দলের কোনও কর্মী যদি আবাস যোজনার সার্ভের নামে টাকা চেয়ে থাকে, তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান ।।

Previous Post

বাংলাদেশে ফের এক অমুসলিম বধূকে গনধর্ষণের পর খুন 

No Result
View All Result

Recent Posts

  • আবাস যোজনার সার্ভের নামে তেল খরচের টাকার দাবি, দিতে  অস্বীকার করায় হুমকির অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে
  • বাংলাদেশে ফের এক অমুসলিম বধূকে গনধর্ষণের পর খুন 
  • ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার ! আপনি কি জানেন অশ্বিন কাকে বেছে নিয়েছেন ?
  • আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে 
  • মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল হেস্টিংস থানার পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.