• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উদ্বোধনের আগেই আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পাঁশকুড়ার কালী পূজোমণ্ডপ  

Eidin by Eidin
November 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
উদ্বোধনের আগেই আগুন লেগে  ভস্মীভূত হয়ে গেল পাঁশকুড়ার কালী পূজোমণ্ডপ  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৭ নভেম্বর : রাত পোহালেই কালীপূজা । আজ শনিবার রাজ্যের সমস্ত পূজো মণ্ডপগুলির প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়ে গেছে । মণ্ডপে মণ্ডপে এসে গেছে কালীপ্রতিমাও । দিকে দিকে পূজার উদ্বোধন করা হচ্ছে । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা ও সহরতলী এলাকার একাধিক পূজোর উদ্বোধন করেছেন । নিজের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কালীপূজা উদ্বোধন করার কথা ছিল তাঁর৷ কিন্তু উদ্বোধনের আগেই আজ সন্ধ্যার দিকে মণ্ডপটিতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । উদ্বোধন উপলক্ষে প্রচুর দর্শনার্থী এসেছিল । কিন্তু তাদের সামনেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ কিন্তু তার আগে মূর্তিসহ গোটা মণ্ডপটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । প্রাথমিকভাবে অনুমান, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ।

পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এবারের পূজো ৫৯ তম বর্ষে পদার্পন করেছিল । রাজ্যে পালাবদলের পর পূজো হওয়ায় এবারে বিশেষ কিছু উদ্যোগ নিয়েছিল পূজো কমিটি । এবারের থিম ছিল “রাম রাজত্ব” । বাজেট ছিল ৩০ লক্ষ টাকা ।  এদিন সন্ধ্যায় উদ্বোধন হওয়ার কথা ছিল । সেই মত উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিচ্ছিলেন পূজো কমিটির সদস্যরা । প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছিল মন্ডপে ৷ সেই সময় কোনো ভাগে মণ্ডপের কাপড়ে আগুন ধরে যায় । মণ্ডপটি তালপাতা, কাঠ সহ বিভিন্ন দাহ্যবস্তু দিয়ে তৈরি করায় দ্রুত গোটা মণ্ডপে আগুন ছড়িয়ে গিয়ে দাউদাউ করে জ্বলতে থাকে । আগুন এতটাই ভয়াবহ ছিল যে পূজো কমিটির সদস্যরা কার্যত অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে বাধ্য । পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । কিন্তু মণ্ডপ তো বটেই,দেবী কালীর মূর্তি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায় । ঘটনার পর গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে ।। 

Previous Post

ভাতারের দলীয় প্রার্থীর উপর হামলার কড়া প্রতিক্রিয়া জানালো রাজ্য তৃণমূল, বিজেপি বলছে “নাটক”

No Result
View All Result

Recent Posts

  • উদ্বোধনের আগেই আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পাঁশকুড়ার কালী পূজোমণ্ডপ  
  • ভাতারের দলীয় প্রার্থীর উপর হামলার কড়া প্রতিক্রিয়া জানালো রাজ্য তৃণমূল, বিজেপি বলছে “নাটক”
  • বাংলাদেশের যশোরের খাল থেকে বস্তাবন্দি হিন্দু প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার 
  • নদীয়ায় অনুপ্রবেশের সময় বিএসএফের গুলি জখম বাংলাদেশি পাচারকারী 
  • ভাতারে তৃণমূলের যুবনেতা শান্তনু কোঁয়ারের উপর হামলা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.