এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ মে : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর আশঙ্কা এবং তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ খলিলুর রহমান । তিনি বলেন,’যেহেতু ‘তিস্তার জল’ বাংলাদেশি জনগণের জন্য জীবন-মরণের প্রশ্ন, তাই ঢাকা ভারতের সঙ্গে ‘তিস্তা জল বণ্টন চুক্তি’র জন্য চিরকাল অপেক্ষা করবে না। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের সহায়তায় বাঁধ ও জল ব্যবস্থাপনা প্রকল্প নির্মাণ করবে। তিনি ইঙ্গিত দেন, ‘তিস্তা প্রকল্প’ বাস্তবায়নের জন্য বাংলাদেশ চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে (জুন ২০২৬) চীন সফরের কথা রয়েছে, যেখানে ‘তিস্তা প্রকল্প’কে অগ্রাধিকারের ভিত্তিতে উত্থাপন করা হবে।খলিল আবারও বলেন, ভারত যদি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে লোক ‘ঠেলে ঢোকানোর’ চেষ্টা করে, তবে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়া হবে।।
