এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১১ অক্টোবর : পরনে টকটকে লাল ফতুয়া ও লাল শালুক ৷ ঘাড় অব্দি লতিয়ে পড়া চুল । দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এভাবে হিন্দু সাধুর ভেক ধরে জমিয়ে জজমানি ধান্দা ফেঁদে বসেছিল এক বাংলাদেশি মুসলিম ব্যক্তি । কিন্তু শেষ রক্ষা হল না । শনিবার বিকেলে কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের বক্সিরহাট থানার ভানুকুমারী এলাকার বাসিন্দারা ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর আসল স্বরূপ ধরে ফেলে । একটা চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে বক্সিরহাট থানায় খবর দেয় । পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা করতেই সব সত্যি উগলে দেয় সে । জানা গেছে,পুলিশের কাছে ওই বাংলাদেশি জানিয়েছে যে তার আসল নাম আব্দুল খায়ের চৌধুরী ।বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা । রতন সাধু নাম রেখে সে এদেশে রীতিমতো জজমানি ব্যবসা ফেঁদে বসেছিল । আজ রবিবার ধৃতকে জেলা আদালতে তোলা হয় । ধৃতকে জেরা করে কি উদ্দেশ্যে সে পরিচয় গোপন করে এসেছে বসবাস করছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকায় ওই বছর পঞ্চাশোর্ধ ব্যক্তিকে ঘুরতে দেখা গিয়েছিল। পরনে লাল পোশাক । কপালে লাল তিলক এবং ঘাড় অব্দি ঝুলে আসা চুল দেখে তাকে ভবঘুরে সাধু মনে করেছিল স্থানীয়রা । স্থানীয় একটি চায়ের দোকানে তাঁকে বসে থাকতে দেখে প্রথমে বিশেষ গুরুত্ব দেননি এলাকাবাসী। তবে তাঁরা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। বুঝতে পেরে তাঁর পরিচয় ও কোন জায়গা থেকে এসেছেন, তা জানতে চান স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংগতি ধরা পড়ে বলে দাবি বাসিন্দাদের। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন উত্তর দিতে থাকেন সেই ব্যক্তি। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপর ওই ব্যক্তিকে আটক করে বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে থানায় নিয়ে যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর কাছে ভারতে থাকার বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
জানা গেছে,পুলিশের জেরায় ওই ব্যক্তি জানায় যে, তার নাম আব্দুল খায়ের চৌধুরী । বাড়ি বাংলাদেশের বাগেরহাটে । বছর ১৫ আগে সে উত্তর ২৪ পরগণা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে । রুজিরোজগারের জন্য নিজের ধর্ম পরিচয় ও নাম গোপন করে যায় । তারপর লাল বসন পরে নিজেকে রতন সাধু পরিচয় দিয়ে এরাজ্য ও দেশ জুড়ে ঘুরে ঘুরে কিছু শিষ্যও বানিয়ে ফেলে । তারপর শিষ্যদের বাড়ি বাড়ি ঘুরে প্রনামি সংগ্রহ করে করে নিজের ভরনপোষণ চালাতে থাকে ।
এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফ-কে জমি না দেওয়ার কুফল হিসাবে বর্ণনা করে পূর্বতন মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের অভিযোগ,ভোটব্যাংক ভরাতে এভাবেই দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছিলেন মমতা ।।

