• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ

Eidin by Eidin
October 22, 2026
in খেলার খবর
আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২২ অক্টোবর : আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ । ফাইনালে খেলতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হত । কিন্তু টস জিতে তারা আগে ব্যাটিং নেওয়া পর সামাজিক মাধ্যমে কৌতুকের সুরে অনেকেই প্রশ্ন তোলেন,’বাংলাদেশের দলীয় রান ৪১ হবে তো?’ তাদের সেই আশঙ্কা অমূলক ছিল না । শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় আর একটি শোচনীয় পরাজয়ে উপহাসে পরিণত হলো তাদের ফাইনালে খেলার আশা।

বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। শিরোপার মঞ্চে শুক্রবার তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টানা দুই হারে বাংলাদেশ বিদায় নিল প্রাথমিক পর্ব থেকেই ।

বুধবার শারজাহতে বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে আফগানরা ম্যাচ শেষ করে দেয় ৮৭ বল বাকি রেখেই। আফগানিস্তানের কাছে এই নিয়ে টানা পাঁচ ওয়ানডেতে হারল বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং দুর্দশার স্বাক্ষী দলের স্কোরকার্ড। মূল স্কোয়াডে না থাকলেও চোট পাওয়া লিটন দাসের বদলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৭০ রান। অতি মন্থর ব্যাটিংয়ে সাইফ হাসান করেন ৪১। সঙ্গে অতিরিক্ত মিলিয়ে রান আসে ১৩৩। বাকি ৯ ব্যাটসম্যানের সম্মিলিত রান মাত্র ২৭! শূন্যতে ফেরেন চার ব্যাটসম্যান। ৭ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ২৮। তারপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি । 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪১.২ ওভারে ১৬০ (সাইফ ৪১, তানজিদ ১, সৌম‍্য ০, শান্ত ১৫, হৃদয় ০, পারভেজ ৭০, মিরাজ ২, শরিফুল ৭, আলিস ০, তাসকিন ২*, মুস্তাফিজ ০; ওমারজাই ৭-০-২৭-২, ইয়ামিন ৬-০-২১-২, বিলাল ৬-০-২৩-১, গাজানফার ৫-০-১২-০, রাশিদ ৮.২-০-৩১-৪, নাবি ৯-০-৩৫-১)।

আফগানিস্তান: ৩৫.৩ ওভারে ১৬৩/৩ (গুরবাজ ৬, জাদরান ৩৪, আটাল ৪, রেহমাত ৬৭*, শাহিদি ৩৩*; তাসকিন ৮-২-৩৬-২, শরিফুল ৫-১-১৮-০, আলিস ৮.৩-০-৪৯-০, মুস্তাফিজ ৬-১-৩২-১, মিরাজ ৮-০-২৫-০)।

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

Tags: Sports News
Previous Post

দুর্গাপূজার মাঝেই মেধাবী হিন্দু ছাত্রের রহস্যমৃত্যু বাংলাদেশে ; নিখোঁজ হওয়ার দুই দিন পর নদী থেকে উদ্ধার দেহ 

Next Post

এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 

Next Post
এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 

এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 

No Result
View All Result

Recent Posts

  • মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে
  • দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
  • এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 
  • আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল বাংলাদেশ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.