• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বেলুচিস্তান আপনাদের নিয়ন্ত্রণে নেই, সাহস থাকলে উর্দি খুলে নির্বাচনে আসুন : পাকিস্থানি  সেনাকে চ্যালেঞ্জ জানালেন ফজলুর রহমান

Eidin by Eidin
July 13, 2026
in আন্তর্জাতিক
বেলুচিস্তান আপনাদের নিয়ন্ত্রণে নেই, সাহস থাকলে উর্দি খুলে নির্বাচনে আসুন : পাকিস্থানি  সেনাকে চ্যালেঞ্জ জানালেন ফজলুর রহমান
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ জুলাই : পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা, জমিয়ত উলেমা-ই-ইসলাম (ফজল) [জেইউআই- এফ] প্রধান মাওলানা ফজলুর রহমান, পাকিস্তান সেনাবাহিনী এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন, সেনাবাহিনীর উচিত তার সাংবিধানিক সীমার মধ্যে কাজ করা এবং যদি তারা রাজনীতি করতে চায়, তবে তাদের উচিত উর্দি খুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।

পাঞ্জাব প্রদেশের খাসুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ফজলুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করেছেন।তিনি বলেন,’যদি রাজনীতি করতে চান, তাহলে প্রথমে আপনাদের উর্দি খুলে আসুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। তখন জানতে পারবেন, উর্দি পরাদের মানুষ কত ভোট দেয়।’ 

একই সাথে, তিনি বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, বেলুচিস্তানের বেশিরভাগ এলাকা এখন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন,’দেশটা ভেঙে পড়ছে। শাসকেরা কোথায়? বেলুচ এলাকাগুলোতে বিদ্রোহ হয়েছিল। পুরো বেলুচিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজও সেখানে কোনো সরকারি প্রশাসন নেই ।’ফজলুর রহমান বলেন,’একই পরিস্থিতি এখন খাইবার পাখতুনখোয়া প্রদেশেও ছড়িয়ে পড়েছে। অভিযোগ করে তিনি বলেন,’গত দুই-তিন দিনে ৫০টিরও বেশি মৃতদেহ এসে পৌঁছেছে। পশতুন অঞ্চলটিও এখন রক্তের পুকুর।’ 

তিনি বেলুচ স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি সেনাবাহিনীর আহ্বানেরও তীব্র সমালোচনা করেছেন।তিনি স্পষ্ট করে দেন,’দেশকে রক্ষা করা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব। সেজন্যই আপনাদের সৈন্যরা উর্দি পরছে এবং বেতন পাচ্ছে। আমাদের ব্যক্তিগত সেনাবাহিনী গঠন করে যুদ্ধ করতে বলবেন না। আমি কোনো বেতন পাই না, আমি কোনো সেনাবাহিনীও গড়ব না ।’ 

পাকিস্তানের প্রতিটি প্রতিষ্ঠানের নিজ নিজ সীমার মধ্যে থেকে কাজ করা উচিত। তিনি বলেন,’সংসদের নিজস্ব এখতিয়ার আছে, প্রতিটি বিভাগের নিজস্ব দায়িত্ব আছে। একইভাবে, সেনাবাহিনীরও নিজস্ব এখতিয়ার রয়েছে। সেনাবাহিনীর উচিত তার দায়িত্বের ওপর মনোযোগ দেওয়া, রাজনীতির ওপর নয় ।’ একই সাথে, ফজলুর রহমান এও অভিযোগ করেছেন যে, সরকার গঠন ও বিলুপ্তি সেনাবাহিনীর হাতে রয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন,’সরকার গঠন করতে চাইলে জনগণের কাছে যান এবং ভোট চান। নির্বাচনে লড়ে ক্ষমতায় আসুন। পরোক্ষভাবে রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না ।’ 

সাম্প্রতিক মাসগুলোতে কোনো প্রধান রাজনৈতিক নেতার পক্ষ থেকে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে করা সবচেয়ে তীব্র সমালোচনাগুলোর মধ্যে ফজলুর রহমানের মন্তব্যকে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।।

Previous Post

রাহুল দ্রাবিড় হতে চলেছেন ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী কোচ  ! 

Next Post

১৬ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মারাঠি টেলিভিশন অভিনেতা 

Next Post
১৬ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মারাঠি টেলিভিশন অভিনেতা 

১৬ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মারাঠি টেলিভিশন অভিনেতা 

No Result
View All Result

Recent Posts

  • রাজনীতিতে “ভগবান”কে টেনে এনে তীব্র সমালোচনায় বিদ্ধ বিজেপি বিধায়ক অরুণ হালদার  
  • “গেরুয়া গুন্ডামি” : নাম না করে বাংলা পত্রিকা গোষ্ঠীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  বললেন : “গেরুয়ার মানে জানে ?  উত্তর পেয়ে যাবে” 
  • ভারতে চিনির দাম নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে রপ্তানি সাময়িক বন্ধ ! 
  • ২,০০০ ফুট চওড়া বরফ খণ্ডই  নেপালে প্রলয়ঙ্করী হড়পার কারন : হিমাবহটি ৪,০০০ ফুট নিচে আছড়ে পড়লে ২৫০ ফুট উঁচু কাদা ও পাথরের স্রোতের সৃষ্টি হয়, ৪৪ মাইল বেগে ওই বন্যা নদীর তীরবর্তী জনবসতিগুলো নিশ্চিহ্ন করে দেয় ; ভূমিধসের কারনে সৃষ্টি হয় ৫.২ মাত্রার ভূমিকম্প
  • নারায়ণীয়ং দশক ৮ – প্রলয় বর্ণনম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.