• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালনায় বিজেপি কর্মীর শিশু সন্তানকে অপহরণের চেষ্টা, শিশুর মায়ের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা, সন্দেহের তির তৃণমূলের দিকে 

Eidin by Eidin
May 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কালনায় বিজেপি কর্মীর শিশু সন্তানকে অপহরণের চেষ্টা, শিশুর মায়ের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা, সন্দেহের তির তৃণমূলের দিকে 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১০ মে : পূর্ব বর্ধমান জেলার কালনায় এক বিজেপি কর্মীর শিশুপুত্রকে বাড়ি থেকে অপহরণের চেষ্টার ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । যদিও শিশুর মায়ের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেয়ে যায় সাড়ে তিন বছরের ওই শিশুটি । শনিবার রাতের ওই ঘটনার পর আজ রবিবার সকালে এনিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা সৌভিক গোস্বামী । এদিকে এই  ঘটনায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সমগ্র এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে । 

জানা গেছে,কালনা-২ ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারকোন গ্রামে বাড়ি সৌভিক গোস্বামীর । বাড়িতে আছেন স্ত্রী ও সাড়্ব তিন বছরেরএকমাত্র শিশুসন্তান আবীর । সৌভিকবাবুর ডাকনাম “নকা” । ঘটনাটি ঘটে শনিবার রাত্রি প্রায় সাড়ে ৮ টা নাগাদ  ৷ সেই সময় সৌভিকবাবু গ্রামের একটি চায়ের দোকানে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন । তিনি বলেন,

‘এক বাইক আরোহী যুবক বাড়ির সামনে এসে প্রথমে হর্ণ বাজাতে শুরু করে ৷ তখন বাড়ির সদর দরজা খোলাই ছিল । আমার স্ত্রী তখন রান্না করছিলেন । সেই কারনে তিনি ততটা গুরুত্ব দেননি । এদিকে কেউ বের হচ্ছে না দেখে ওই যুবক আমার ডাকনাম ধরে ডাকতে থাকে । তখন আমার স্ত্রী বাড়ির বারান্দায় এসে দেখেন যে এক যুবক বাইকে বসে বসেই আমার নাম ধরে ডাকছে । আমার স্ত্রী কারন জিজ্ঞেস করলে সে বলে যে “নকাদা তার ছেলেকে আমায় নিয়ে যেতে বললো” । একথা শুনে আমার স্ত্রীর সন্দেহ হয় । স্ত্রী কারন জিজ্ঞাসা করে । যুবক কোনো সদুত্তর দিতে না পারায় ঘরে এসে ফোন করে আমায় ঘটনার কথা জানায় । আমি দ্রুত বাড়ি চলে আসি । তার আগেই ওই বাইক আরোহী যুবক পালিয়ে ।’

আজ রবিবার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর পুলিশ ফাঁড়িতে ছেলেকে সাথে নিয়ে এসে একটা লিখিত অভিযোগ দায়ের করেন সৌভিক গোস্বামী । তাদের সঙ্গে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্বও । তারা বাইক আরোহীকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান । বিজেপির কালনা-১ মন্ডলের সভাপতি পার্থপ্রতিম দাঁ’য়ের বলেন,’যে বাড়ির শিশুকে অপহরণের চেষ্টা করা হয়, ওই বাড়ি থেকেই ২০১৩ সালে এলাকায় বিজেপির উত্থান হয়৷ এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কাজকর্ম ওই পাড়া থেকেই শুরু হয় । সেই কারনে ওই বাড়ির উপর বরাবর টার্গেট ছিল ।’ তার অভিযোগ, ‘বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর প্রতিশোধ নিতেই তৃণমূলের লোকেরা সৌভিক গোস্বামীর শিশুসন্তানকে অপহরণের চেষ্টা করেছিল বলে আমার স্থির বিশ্বাস । পুলিশ অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম সাজা দিক,থানার আইসির কাছে আজ এই আবেদন জানিয়েছি ।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।। 

Tags: BurdwanKalnaWestbengal
Previous Post

১৬০০ লিটারের বেশি বুকের দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এক মার্কিন নারী 

Next Post

মন্দিরের জমি দখল করে তৃণমূলের কার্যালয় ! বিজেপি ক্ষমতায় আসতেই জমি ফেরাতে আসরে নামলো গ্রামবাসী 

Next Post
মন্দিরের জমি দখল করে তৃণমূলের কার্যালয় ! বিজেপি ক্ষমতায় আসতেই জমি ফেরাতে আসরে নামলো গ্রামবাসী 

মন্দিরের জমি দখল করে তৃণমূলের কার্যালয় ! বিজেপি ক্ষমতায় আসতেই জমি ফেরাতে আসরে নামলো গ্রামবাসী 

No Result
View All Result

Recent Posts

  • মন্দিরের জমি দখল করে তৃণমূলের কার্যালয় ! বিজেপি ক্ষমতায় আসতেই জমি ফেরাতে আসরে নামলো গ্রামবাসী 
  • কালনায় বিজেপি কর্মীর শিশু সন্তানকে অপহরণের চেষ্টা, শিশুর মায়ের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা, সন্দেহের তির তৃণমূলের দিকে 
  • ১৬০০ লিটারের বেশি বুকের দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এক মার্কিন নারী 
  • কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠান স্থলের কাছে দুটি জেলাটিন স্টিক উদ্ধার 
  • মমতা ‘ধৃতরাষ্ট্র’ ও অভিষেক ‘দুর্যোধন’ : মেয়ের এই মন্তব্যের পরেই চরম সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম ;  মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু তৃণমূলে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.