• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কয়লা পাচার মামলায় গ্রেপ্তার আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল

Eidin by Eidin
June 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কয়লা পাচার মামলায় গ্রেপ্তার আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৯ জুন : কয়লা পাচার কাণ্ডে কঠোর পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । গ্রেপ্তার করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি) -এর স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে । তদন্তকারী সংস্থাগুলি দীর্ঘদিন ধরে অবৈধ কয়লা ও বালি সিন্ডিকেটের সঙ্গে তাঁর যোগসাজশের তদন্ত করছিল। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল। তদন্তে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের হদিস পায় বলে দাবি করে ।

জিজ্ঞাসাবাদের জন্য গত কয়েক মাসে মনোরঞ্জন মণ্ডলকে বারবার সমন পাঠিয়ে তলব করা হয়েছিল। কিন্তু তিনি কোনো না কোনো অজুহাতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা না করায় এবং উপযুক্ত তথ্যপ্রমাণ হাতে আসায় বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় আধিকারিকরা । প্রসঙ্গত,আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করা মনোরঞ্জন মণ্ডলের কর্মজীবন বরাবরই বেশ বিতর্কিত। মনোরঞ্জন মণ্ডলের সঙ্গে পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা ছিল । ঘনিষ্ঠতা এতটাই ছিল যে বারাবনি থানার ওসি থাকাকালীন স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন নিজের অফিসে পালন করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন তিনি। খোদ পুলিশ অফিসারের এই অতি-সক্রিয়তার বিষয়টি নজরে আসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে তৎক্ষণাৎ সাসপেন্ডও করা হয়েছিল।

পরবর্তীতে সাসপেনশন কাটিয়ে তিনি বুদবুদ থানার ওসির দায়িত্ব পান। কিন্তু সেই দায়িত্ব সামলানোর সময়ই দুর্গাপুরে তাঁর নিজস্ব আবাসে হানা দেয় ইডি। এরপরই আইনি জটিলতা এড়াতে তড়িঘড়ি তাঁকে ওসির পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করে দেওয়া হয়েছিল।কয়লা ও বালি পাচার চক্রের জাল কতটা গভীরে, তা জানতে মনোরঞ্জন মণ্ডল নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি,বলে সূত্রের খবর ।। 

Tags: AsansolDistrict NewsWestbengal
Previous Post

অভিনেত্রী পরীমনির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে চাকরি খোয়ালেন ঢাকার পুলিশ কর্তা মহম্মদ গোলাম সাকলায়েন 

Next Post

গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে

Next Post
গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে

গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত ৩৫ 
  • গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে
  • কয়লা পাচার মামলায় গ্রেপ্তার আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
  • অভিনেত্রী পরীমনির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে চাকরি খোয়ালেন ঢাকার পুলিশ কর্তা মহম্মদ গোলাম সাকলায়েন 
  • মিথ্যাচারী, কুটিল,কপটরা কর্মফল ভোগের জন্য ফের পৃথিবীতে ফিরে আসে : প্রশ্নোপনিষদ্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.