এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২৪ মে : ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি (BJP) বিপুল ভোটে জয়লাভ করেছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন । অন্যদিকে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ৭,৭৮৩ টি ভোট পেয়েছেন ৷ এই ভোটে উল্লেখযোগ্য বিষয় হল যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটব্যাঙ্ক স্থানান্তরিত হয়ে গেছে সিপিএম-এ । অবশ্য আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তৃণমূল প্রার্থী ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিজেপির দেবাংশু পণ্ডার প্রাপ্ত ভোট ১,৪৯,৬৬৬। দ্বিতীয় স্থানে সিপিএম। প্রাপ্ত ভোট ৪০,৬৪৫। তৃতীয় স্থানে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট।
প্রসঙ্গত,ফলতায় প্রায় ৩০ শতাংশ মুসলমান ভোট এবং হিন্দু ভোট ৭০ শতাংশ । কিন্তু এতদিন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বাহিনী হিন্দুদের ভোট দিতে দিত না বলে অভিযোগ উঠেছে । কিন্তু পুনঃনির্বাচনে কড়া নিরাপত্তা এবং তৃণমূল প্রার্থী সরে দাঁড়ানোয় হিন্দুরা রেকর্ড হারে ভোট দিয়েছে৷ যার সুফল পেয়েছে বিজেপি ।।
