এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ মে : পাকিস্তান অধিকৃত বেলুচিস্তান প্রজাতন্ত্রের কোয়েটায় বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্যদের বহনকারী একটি ট্রেনে হামলা চালালে অন্তত ২৪ জন পাকিস্তানি সৈন্যের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৮৪ জন । কোয়েটার চমন ফটকের কাছে রেললাইনের পাশে একটি শক্তিশালী বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে কোয়েটা ক্যান্টনমেন্টের দিকে যাওয়া ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে,পাকিস্তানের কোয়েটায় রেললাইনের কাছে বিস্ফোরণের পর আশেপাশের ভবন ও যানবাহনে ভয়াবহ আগুন লেগে যায়।সাচ কোয়েটা নিউজের মতে, ব্যাপক গোলাগুলির খবরও পাওয়া গেছে এবং প্রাথমিক তথ্য থেকে জানা গেছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।।
