• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আগামী ১৭ আগস্ট থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা  : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আগামী ১৭ আগস্ট থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা  : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ আগস্ট : চলতি মাসে এখনো অন্নপূর্ণা যোজনার অনুদান না ঢোকায় বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । বিজেপিপন্থী ইউটিউবাররাও একারণে সৃষ্ট কথিত তীব্র গন অসন্তোষের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন রাজ্য সরকারকে ৷ ফলে প্রকল্পের অনুদান পাওয়ার বিষয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন মহিলারা । আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেই সমস্ত যাবতীয় বিভ্রান্তি দূর করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাই বাছাইয়ের কাজ শেষের দিকে । আগামী ১৭ আগস্ট থেকে মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে । পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন,’কোনও প্রকল্পের কাজ শুরু হলে, তা বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগে। তাই আপনাদের কাছে কিছুটা সময় চাইছি আমরা । বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ক্রুটিনির কাজ চলছে।’ খুব তাড়াতাড়ি প্রত্যেক আবেদনকারীর স্ক্রুটিনির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি । 

অন্নপূর্ণা যোজনার অনুদান পাওয়ার নির্দিষ্ট মানদণ্ড  সম্পর্কে আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠক করে জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । 

পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারের আমলেও প্রাপকের সংখ্যায় গরমিলের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’২০২১ সালের সেপ্টেম্বরে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জন ৫০০ টাকা করে পেয়েছেন। মাঝে বন্ধ ছিল। ২০২২ সালের এপ্রিল মাসে ফেব্রুয়ারি ও মার্চের টাকা একসঙ্গে পান। মোট প্রাপক ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ জন টাকা পেয়েছেন। আবার বন্ধ হয়ে যায় টাকা। সে বছরের জুলাই মাসে ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ জন টাকা পান ।’ কিন্তু বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হবে বলে তিনি জানান।।

Tags: CMSuvenduAdhikariWestbengal
Previous Post

অর্থাভাবে ‘সি-গ্রেড’ ছবিতে অভিনয় করতে বাধ্য হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী সুস্মিতা মুখার্জি 

No Result
View All Result

Recent Posts

  • আগামী ১৭ আগস্ট থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা  : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • অর্থাভাবে ‘সি-গ্রেড’ ছবিতে অভিনয় করতে বাধ্য হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী সুস্মিতা মুখার্জি 
  • আগামী ১১ই আগস্ট পালিত হতে চলেছে ‘বেলুচিস্তান স্বাধীনতা দিবস’ হিসেব, বিশ্বব্যাপী অংশগ্রহণের আহ্বান জানালো বেলুচিস্তান কর্তৃপক্ষ 
  • সেনাপ্রধানের প্রথম মহিলা এডিসি হলেন ক্যাপ্টেন শিবানী শেহরাওয়াত 
  • মালদায় ফের বিপুল পরিমান নগদ টাকা ও ব্রাউন সুগার উদ্ধার উদ্ধার ; গ্রেপ্তার ২  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.