• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় ৪ গরু পাচারকারীকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষিপ্ত জনতা, উদ্ধার ৫ টি গরু 

Eidin by Eidin
May 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় ৪ গরু পাচারকারীকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষিপ্ত জনতা, উদ্ধার ৫ টি গরু 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মে : পশ্চিমবঙ্গে অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তারপরেও চোরাগোপ্তা গরু পাচার চলছে বলে অভিযোগ উঠছে । আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এমনই ৪ গরু পাচারকারীকে হাতেনাতে ধরে গনধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ রহিম শেখ, মুজাউদ্দিন শেখ, শেখ মহিদুল্লা এবং সালাম আনসার নামে ওই ৪ গরু পাচারকারীকে আটক করেছে । তাদের মধ্যে রহিম শেখের বাড়ি কাটোয়ার খাজুরডিহি গ্রামে। সালাম আনসার কাটোয়ার কদমপুকুর এলাকার বাসিন্দা। বাকি দুজন নদিয়ার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । উদ্ধার করা হয়েছে ৫ টি গরু ।

জানা গেছে,সকাল দশটা নাগাদ ৫ টি গরু নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ড হয়ে চাঁপাপুকুর পাড় ধরে ভাগীরথীর ছেঁড়াকালী ঘাটের দিকে যাচ্ছিল ওই চারজন ব্যক্তি। উদ্দেশ্য ছিল ভাগীরথী নদী পেড়িয়ে গরুগুলিকে নদীয়ায় নিয়ে যাওয়া৷ কিন্তু কাটোয়া শহরের মাধাইতলার কাছে ওই ৫ টি গরু সহ চারজনকে আটক করেন স্থানীয়রা। তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা দেখাতে পারেনি । এরপর ক্ষিপ্ত জনতা গরুগুলি উদ্ধারের পাশাপাশি চার পাচারকারীকে গনধোলাই দেয় । শেষে তাদের একটি ঘরে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেওয়া হয় । পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় । উদ্ধার হওয়া গরুগুলিকে একটি আশ্রমের গোয়ালে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে । 

আটক ব্যক্তিদের মধ্যে রহিম শেখ বলেন,’আমাকে গরুগুলি নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিনিময়ে ১৫০০ টাকা পেয়েছিলাম। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হত, এর বেশি বলতে পারব না।’ অন্যদিকে বজরংদলের কাটোয়া নগর কমিটির সংযোজক বান্টি সরকার বলেন, ‘রাজ্যে  পাচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তারপরেও আজ ওই ৪ জন গরু পাচারের চেষ্টা করছিল । স্থানীয় বাসিন্দারা তাদের ক্বছে ওই গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চান । কিন্তু তারা দেখাতে পারেনি । তাই আটক করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’ এই ঘটনায় এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি ।। 

Tags: BurdwanCow SmugglingKatwaWestbengal
Previous Post

কাটোয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৩ দুষ্কৃতী ; ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল নেতার ভাইপো 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ায় ৪ গরু পাচারকারীকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষিপ্ত জনতা, উদ্ধার ৫ টি গরু 
  • কাটোয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৩ দুষ্কৃতী ; ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল নেতার ভাইপো 
  • ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার
  • জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্বস্থলীর শিক্ষক দম্পতির বিরুদ্ধে  
  • বাংলায় অবৈধ গবাদি পশু পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সার্জিক্যাল স্ট্রাইক ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.