• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাইকেলে চড়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

Eidin by Eidin
February 23, 2022
in রাজ্যের খবর
সাইকেলে চড়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের
9
SHARES
127
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : সাইকেলে চড়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের । বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর-কুসুমগ্রাম রোডে ডাকবাংলার লেবুতলার কাছে । পুলিশ জানিয়েছে মৃতের নাম শামসুল শেখ (৬৫) । তাঁর বাড়ি মন্তেশ্বরে জামনা পঞ্চায়েতের অন্তর্গত কুলেগ্রামে ।
জানা গেছে,এদিন বাড়ি থেকে সাইকেলে চড়ে ডাকবাংলা বিএলআরও অফিসে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন শামসুল শেখ । কিন্তু মাঝ রাস্তাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন । ঘটনার প্রত্যক্ষদর্শী কুসুমগ্রাম ডাঙ্গাপাড়ার বাসিন্দা যুবক সানোয়ার মল্লিক বলেন, ‘আমরাও একই দিকে যাচ্ছিলাম । কিন্তু ডাকবাংলা মোড়ের কাছাকাছি আসতেই দেখি ওই বৃদ্ধ সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন । কাছে গিয়ে দেখি বৃদ্ধের কোনও জ্ঞান নেই । আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না । সেই সময় মন্তেশ্বর থানার পুলিশের একটি গাড়ি ওই পথ দিয়েই যাচ্ছিল । জটলা দেখে পুলিশ এসে কারন জিজ্ঞাসা করে । আমরা ঘটনার কথা পুলিশকে বলি । তারপর পুলিশের কথামত বৃদ্ধকে একটা টোটোয় চাপিয়ে মন্তেশ্বর হাসপাতালে আনি । তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।’
চিকিৎসকরা জানিয়েছেন সাইকেলে চড়ে যাওয়ার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ বৃদ্ধের পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।

Previous Post

রাজ্যের চার পুরনিগমের মতই ১০৮ পুরসভাতেও বিরোধীদের শূন্য হাতে ফিরতে হবে বলে অনুমান

Next Post

আড়ম্বরে পালিত হল নাদনঘাটের শাস্ত্রী স্মৃতি সংঘ লাইব্রেরির বাৎসরিক তিন দিনের অনুষ্ঠান

Next Post
আড়ম্বরে পালিত হল নাদনঘাটের শাস্ত্রী স্মৃতি সংঘ লাইব্রেরির বাৎসরিক তিন দিনের অনুষ্ঠান

আড়ম্বরে পালিত হল নাদনঘাটের শাস্ত্রী স্মৃতি সংঘ লাইব্রেরির বাৎসরিক তিন দিনের অনুষ্ঠান

No Result
View All Result

Recent Posts

  • লখনউ সুপার জায়ান্টসকে হারাল রাজস্থান রয়্যালস, বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিং
  • বিয়েতে অস্বীকৃতি জানানোয় পাঞ্জাবি গায়িকা খুন করে কানাডায় পালিয়েছে ঘাতক, ৬ দিন পর খাল থেকে পচাগলা দেহ উদ্ধার 
  • হামলা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নতুন আক্রমণাত্মক কৌশল’ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী 
  • কর্ণাটকের হুব্বালিতে হিন্দু মেয়েকে লাভ জিহাদে ফাঁসিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ, জিহাদি সাজিদকে বেদম পিটিয়ে দিল বজরং দল 
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনে একজন ভারতীয় কর্মকর্তার রহস্যমৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.