• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালীপুজোর আগেই নদীতে ভেসে এল দেবী কালীর মূর্তি,  তোলপাড় সুন্দরবন 

Eidin by Eidin
November 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কালীপুজোর আগেই নদীতে ভেসে এল দেবী কালীর মূর্তি,  তোলপাড় সুন্দরবন 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সুন্দরবন,০৩ নভেম্বর : কালীপুজোর আগে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভেসে এল দেবী কালীর মূর্তি । মঙ্গলবার সকালে মাধবকাটি গ্রামের মৎস্যজীবী বাবলু মণ্ডল নদীতে মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জলের উপর ভাসমান অবস্থায় মা কালীর একটি অক্ষত মূর্তি দেখতে পান। একটি ঘটের উপর স্থাপিত দেবী মূর্তির মাথায় ছিল বিশাল স্বর্ণালি মুকুট, উজ্জ্বল চোখ আর রক্তবসনা মায়ের এমন সযত্ন রূপ দেখে বিস্মিত হয়ে পড়েন তিনি। পরম শ্রদ্ধা ও ভক্তিভরে মূর্তিটি জল থেকে তুলে নৌকায় নিয়ে আসা হয় । এরপর তিনি মূর্তিটি উদ্ধার করে গ্রামের একটি মন্দিরে স্থাপন করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহল ও ভক্তদের মধ্যে নানা অলৌকিক বিশ্বাসের সৃষ্টি হয়।

এদিকে কালীপূজার আগে যখন মাধবকাটি গ্রামে উৎসবের আমেজ তখন পার্শ্ববর্তী গ্রাম পুইজালি মন্দির কমিটির সদস্যরা এসে দাবি করে যে, মূর্তিটি তাদের মন্দিরের । কোনওভাবে সেটি ভেসে রায়মঙ্গল নদীতে চলে এসেছিল। এরপর মাধবকাটি গ্রামের বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় অক্ষত অবস্থায় মূর্তিটি পুইজালি গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর মায়ের বিগ্রহ ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হন গ্রামবাসী ও পুজো কমিটির সদস্যরা। দেবীমূর্তি ফিরর পেয়ে অনেক মহিলাকে আনন্দে কাঁদতেও দেখা যায় । পরে শঙ্খ ও উলুধ্বনির মধ্যে জনৈক মহিলা দেবী মূর্তিটি মাথায় করে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করেন । সমগ্র ঘটনায় দিনভর তোলপাড় হয়ে ওঠে গোটা এলাকা ।। 

Previous Post

দুই নাবালক সন্তান ও গোবেচারা স্বামীকে ফেলে মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়ে ধর্মান্তরিত ও বিয়ে করেছিল হিন্দু মহিলা, তিন মাস পরে শাঁখা-সিঁদূর পরিয়ে সেই হিন্দু স্বামীর বাড়িতেই জোর করে ঢুকিয়ে দিয়ে গেল মুসলিম স্বামী

No Result
View All Result

Recent Posts

  • কালীপুজোর আগেই নদীতে ভেসে এল দেবী কালীর মূর্তি,  তোলপাড় সুন্দরবন 
  • দুই নাবালক সন্তান ও গোবেচারা স্বামীকে ফেলে মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়ে ধর্মান্তরিত ও বিয়ে করেছিল হিন্দু মহিলা, তিন মাস পরে শাঁখা-সিঁদূর পরিয়ে সেই হিন্দু স্বামীর বাড়িতেই জোর করে ঢুকিয়ে দিয়ে গেল মুসলিম স্বামী
  • মহান সংগীতশিল্পীর স্মরণে ২৫০ টাকার মুদ্রা প্রকাশ করল কেন্দ্র সরকার 
  • দ্বিতীয় বিয়ের পর বিপাকে ওমর আবদুল্লাহ, বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়লেন বিশিষ্ট শিয়া নেতা 
  • শব্দের চেয়ে ৫ গুণ গতির “প্রলয়” কোয়াসি -ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ডিআরডিও
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.