এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ নভেম্বর : দুই নাবালক সন্তান ও গোবেচারা স্বামীকে ফেলে মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়েছিল হিন্দু মহিলা৷ ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে প্রেমিককে ইসলামি রীতিতে বিয়েও করেই । কিন্তু তিন মাস পর ফের ওই মহিলাকে শাঁখা-সিঁদূর পরিয়ে হিন্দু স্বামীর বাড়িতে জোর করে ঢুকিয়ে তার মুসলিম স্বামী। বাংলাদেশের বগুড়া জেলার দিঘলকান্দী সোনাতলার ঘটনা । মহিলা এখন জবরদস্তি তার পূর্বের স্বামীর বাড়িতেই ঠেক নিয়েছে । কিন্তু প্রতিবেশী হিন্দুরা তার ফিরে আসা কিছুতেই মেনে নিতে পারছে না । বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে ।
জানা গেছে,মহিলার বাবার বাড়ি বগুড়ার চাড়ালকান্দী সোনাতলা এলাকায় । বছর সাতেক আগে পার্শ্ববর্তী দিঘলকান্দী সোনাতলার এক যুবকের সঙ্গে তার দেখাশোনা করে বিয়ে হয় । মহিলার স্বামী গোবেচারা ধরনের । তাদের দুই সন্তানও হয় । কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই মহিলার । তারপর মাস তিনেক আগে স্বামী, সন্তানদের ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই মহিলা । তারপর ধর্মান্তরিত ও নাম পরিবর্তন করে প্রেমিককে ইসলামি রীতিতে বিয়েও করে ।
কিন্তু গতকাল সকালে মহিলাকে সাথে নিয়ে তার মুসলিম স্বামীসহ ৩ জন এসে জোর করে পূর্বের স্বামীর বাড়িতে তাকে ঢুকিয়ে দিয়ে যায় । বিষয়টি জানাজানি হলে তোলপাড় পড়ে যায় পাড়া জুড়ে । একজন ধর্মান্তরিত মহিলাকে হিন্দু পাড়ায় বসবাসের অনুমতি দিতে কিছুতেই তারা রাজি নয়। রাতে এনিয়ে একটা সালিসি সভাও হয় । শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কি মিমাংসা হয়েছে তা এখনো স্পষ্ট নয় । কিন্তু ওই মহিলা জোরপূর্বক তার পূর্বের হিন্দু স্বামীর বাড়িতেই অবস্থান করছে বলে জানা গেছে ।।

