• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়া সন্দেশখালি মহিলাদের বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Eidin by Eidin
March 6, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়া সন্দেশখালি মহিলাদের বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বারাসত,০৬ মার্চ : আজ বারাসতে জনসভা ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর । বারাসতের পাশেই বসিরহাট মহকুমার সন্দেশখালি এলাকা । তৃণমূল নেতাদের দ্বারা যৌন নির্যাতনের শিকার মহিলারা প্রধানমন্ত্রীর কাছে তাদের অভিজ্ঞতার কথা বলতে যাবেন বলে ঠিক হয়েছিল । বারাসতের কাছাড়ি ময়দানে নারী শক্তি বন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকালেই বারাসতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মহিলারা । কিন্তু প্রথমে নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে সন্দেশখালির গ্রামের বাসিন্দাদের বাস পুলিশ আটকে দেয় বলে অভিযোগ ।  এরপর ফের এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে সন্দেশখালীর মহিলাদের বাস আটকে দেওয়া হয় । তা সত্ত্বেও  মোট ৮-১০ টা বাসে বারাসতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন সন্দেশখালির অনেকে । অবশ্য পুলিশের তরফে জানানো হয় যে প্রধানমন্ত্রীর সবার জন্যই সন্দেশখালীর বাসিন্দাদের বাস আটকানো হয়েছিল । যদিও বারাসতের সভা শেষ হতেই মঞ্চের পিছনে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাদের অভিজ্ঞতা এবং অভিযোগের কথা মন দিয়ে শোনেন তিনি ।
এদিনের সভাতে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডি জোটকে কার্যত তুলধোনা করেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী বলেন,’মহিলাদের সুরক্ষা,  সুবিধা ও স্বশক্তিকরন এটা মোদীর গ্যারান্টি । আজ দেশের প্রথম রাষ্ট্রপতি আদিবাসী সমাজের একজন বেটি । মোদী মেয়েদের সংরক্ষণের গ্যারান্টি দিয়েছিল এবং তা পূরণ করেছে । মুসলিম মহিলাদের তিন তালাক কুরীতি থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছিল, তা পূরণ হয়ে গেছে । তখন টিএমসি বামপন্থী এবং কংগ্রেসের ভূমিকা কি ছিল ? ইন্ডি জোটের দলগুলি তখনও কট্টরপন্থীদের সঙ্গে ছিল এবং আজও তাদের সঙ্গে রয়েছে ।’
প্রধানমন্ত্রী বলেন,’দেশের বিকাশের জন্য নারী শক্তিকে সুযোগ দেওয়া খুবই জরুরী । বিজেপির প্রচেষ্টার কারণে আজ দেশের প্রতিটা সেক্টরে মহিলাদের জন্য সুযোগ তৈরি হয়েছে । কিন্তু এটা মনে রাখবেন যে দেশের যে যে রাজ্যে ইন্ডি জোটের সরকার আছে, সেখানকার মহিলারা অত্যাচারিতা হচ্ছেন । পশ্চিমবঙ্গের টিএমসি নামের যে গ্রহণ লেগেছে, সেই কারণে রাজ্যের বিকাশ হচ্ছে না, এই কারণে ইন্ডি জোটকে আপনাদের হারাতে হবে । দেশের প্রতিটি কোনায় পদ্ম ফুল ফোটাতে হবে ।’।

Previous Post

তীব্র অনিচ্ছা সত্ত্বেও তৃণমূলের ‘কুখ্যাত’ নেতা শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে বাধ্য হল রাজ্য পুলিশ

Next Post

কেন অলিম্পিকে খেলবেন না জানালেন ডি মারিয়া

Next Post
কেন অলিম্পিকে খেলবেন না জানালেন ডি মারিয়া

কেন অলিম্পিকে খেলবেন না জানালেন ডি মারিয়া

No Result
View All Result

Recent Posts

  • “বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 
  • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প,  ১,০০,০০০ এর অধিক মৃত্যুর আশঙ্কা 
  • গোবিন্দ নামাবলী : জীবনের সমস্ত বাধা ও অসুবিধা দূর করে ভক্তকে সাফল্য ও সমৃদ্ধি প্রদান করে
  • বাংলাদেশে দ্রুত ক্ষমতা বৃদ্ধি করছে আল-কায়েদা, আইএসআইএস ও হামাসের মত কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি 
  • নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.