• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বোরখার পর এবার আরবি শব্দ নিষিদ্ধ কাজাখস্তানে ; দেশটির প্রেসিডেন্ট বলেছেন : “আমরা কাজাখ, আরব নই”

Eidin by Eidin
November 17, 2026
in আন্তর্জাতিক
বোরখার পর এবার আরবি শব্দ নিষিদ্ধ কাজাখস্তানে ; দেশটির প্রেসিডেন্ট বলেছেন : “আমরা কাজাখ, আরব নই”
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ নভেম্বর : বোরখার পর এবার আরবি শব্দ নিষিদ্ধ ঘোষণা করল ইসলামি রাষ্ট্র কাজাখস্তান । দৈনন্দিন কথোপকথনে ‘ইনশাআল্লাহ’ এবং ‘আলহামদুলিল্লাহ’ এর মতো আরবি শব্দের পরিবর্তে ঐতিহ্যবাহী কাজাখ শব্দ ব্যবহারের আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

গত ১০ নভেম্বর কাজাখস্তানের ‘ইন্টারন্যাশনাল কাজাখ ল্যাঙ্গুয়েজ সোসাইটি’র ১০ম কুরুলাইতে (সম্মেলন) ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “আমরা কাজাখ, আরব নই।” এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর দেশটির রাষ্ট্রীয় গোলাম হিসেবে পরিচিত ধর্মীয় সংস্থা ‘স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিমস অব কাজাখস্তান’ (এসএএমকে) বা মুফতিয়াত এক বিবৃতিতে দৈনন্দিন জীবনে বেশ কিছু আরবি ধর্মীয় পরিভাষার বদলে কাজাখ শব্দ ব্যবহারের সুপারিশ করেছে।

তাদের সুপারিশ অনুযায়ী, প্রচলিত আরবি শব্দগুলোর পরিবর্তে ইফতারের বদলে ‘আউইজাশার’ (Auyzashar), সেহরির বদলে ‘সারেসি’ (Säresi), আখি (ভাই)-এর বদলে ‘বাউইরিম’ (Bauyrym), ‘আগাম’ (Ağam) বা ‘ইনিম’ (İnim) এবং উখতি (বোন)-এর বদলে ‘আপকেম’ (Äpkem), ‘আপাম’ (Apam) বা ‘কারিন্দাসিম’ (Qaryndasym) ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রেও ফজরের বদলে ‘তাং’ (Tañ), জোহরের বদলে ‘বেসিন’ (Besin), আসরের বদলে ‘একিন্তি’ (Ekinti), মাগরিবের বদলে ‘আকশাম’ (Aqsham) এবং এশার বদলে ‘কুপতান’ (Quptan) ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নির্দেশনা কেবল দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। উল্লেখ্য, এর আগেও কাজাখস্তানের এই রাষ্ট্রীয় গোলাম মুফতিয়াত স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল।

কাজাখস্তানে জনসমক্ষে বোরকা, আবায়া, নিকাব বা মুখ ঢেকে রাখার মতো পোশাক পরার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১,৬১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও কাজাখস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবুও সেখানে জনসমক্ষে বোরকা, আবায়া এবং মুখ ঢেকে রাখার মতো অন্যান্য আরবি পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিয়মের আওতায়, প্রথমবার নিয়ম ভাঙলে সতর্ক করা হয় এবং পুনরায় একই কাজ করলে জরিমানার বিধান রয়েছে। 

কিছু কট্টরপন্থী মুসলিম এই নিষেধাজ্ঞার কারণে অত্যন্ত ক্ষুব্ধ। তবে যারা এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেন, তাদের মতে—বোরখা বা মুখ ঢেকে রাখার পোশাকগুলো আরব দেশগুলোর সংস্কৃতির অংশ, কাজাখস্তানের নয়। সরকার এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়ে বলছে যে, এটি তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং মানুষের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে।।

Tags: International News
Previous Post

ভুল করে বাড়িতে ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের গোপালগঞ্জে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন

No Result
View All Result

Recent Posts

  • বোরখার পর এবার আরবি শব্দ নিষিদ্ধ কাজাখস্তানে ; দেশটির প্রেসিডেন্ট বলেছেন : “আমরা কাজাখ, আরব নই”
  • ভুল করে বাড়িতে ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের গোপালগঞ্জে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন
  • “আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 
  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গোপনে কেরানীগঞ্জের জেলের টর্চার সেলে স্থানান্তরিত করা নিয়ে উদ্বেগে ভক্তরা
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান  পুনর্নিযুক্ত হলেন জয় শাহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.