এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ নভেম্বর : আজ সোমবার ভোর পাঁচটায় হঠাৎ করেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ করা হয় ৷ চট্টগ্রাম পুলিশ সুপারের ভাষ্যমতে তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের কথা বলা হলেও, প্রকৃতপক্ষে তাকে কোন কারাগারে নেওয়া হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেটা জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেরানীগঞ্জ কারাগারের টর্চার সেলে রাখা হয়েছে । এনিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন ভক্তরা ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারাও জানিয়েছেন যে, আজ ভোরবেলা কাউকে কিছু না জানিয়েই তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চিন্ময় প্রভুর সেবক রঙ্গ দাস যিনি তার জন্য তিনবেলা প্রসাদ রান্না করেন তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রেখে দেওয়া হয়েছে। ফলে নতুন স্থানে চিন্ময় প্রভুর আহার ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভানুধ্যায়ীরা ।
জানা গেছে, কেরানীগঞ্জ কারাগারকে বর্তমানে এনএসআই ও ডিজিএফআই-এর টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে উগ্রপন্থীদের মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বন্দিদের ওপর নির্যাতন চালানো হয়। এমতাবস্থায় চিন্ময় প্রভুকে সেখানে রাখা হলে তার জীবন চরম সঙ্কটের মুখে পড়বে এবং তাকে বিষপ্রয়োগ বা কোনো বড় ক্ষতির সম্মুখীন করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের এই পদক্ষেপের পেছনে গভীর কোনো কুঅভিসন্ধি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।।
