• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভুল করে বাড়িতে ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের গোপালগঞ্জে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন

Eidin by Eidin
November 16, 2026
in আন্তর্জাতিক
ভুল করে বাড়িতে ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের গোপালগঞ্জে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ নভেম্বর : ফের বাংলাদেশে খুন হয়ে গেল এক হিন্দু যুবক।এবারে গোপালগঞ্জে বাবুল বিশ্বাস (৪২) নামে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে । ভুল করে একটি বাড়িতে ঢুকে পড়ায় তাকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে ভুল করে ঢুকে পড়েছিলেন বাবুল । বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। সেই সময় বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে । শুরু হয় এলোপাথাড়ি মারধর । গুরুতর আহত হন বাবুল। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম৷ তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে ।।

Tags: Bangladesh
Previous Post

“আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 

No Result
View All Result

Recent Posts

  • ভুল করে বাড়িতে ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের গোপালগঞ্জে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন
  • “আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 
  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গোপনে কেরানীগঞ্জের জেলের টর্চার সেলে স্থানান্তরিত করা নিয়ে উদ্বেগে ভক্তরা
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান  পুনর্নিযুক্ত হলেন জয় শাহ 
  • ‘ভগবান রাম হওয়ার পর আমি কেন দশরথ হব?’ : ‘রামায়ণ’-এ দশরথের ভূমিকায় অভিনয় করতে প্রথমে কেন অনিচ্ছুক ছিলেন প্রকাশ্যে আনলেন অরুণ গোভিল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.