• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ওমারজাইয়ের ঝড়ো শতকে জিম্বাবুয়েকে ১৯ রানে হারালো আফগানিস্তান

Eidin by Eidin
October 30, 2026
in খেলার খবর
ওমারজাইয়ের ঝড়ো শতকে জিম্বাবুয়েকে ১৯ রানে হারালো আফগানিস্তান
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,৩০ অক্টোবর : আজমাতউল্লাহ ওমারজাইয়ের শতকে জিম্বাবুয়েকে ১৯ রানে হারালো আফগানিস্তান । বৃহস্পতিবার শারজাহতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ রানে ৪ ও ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। সেখান থেকে তারা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ২২১ রান।

৪৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে ১২ ছক্কা ও পাঁচটি চারে ৫০ বলে ১১৬ রান করেন ওমারজাই। এই সংস্করণে পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে ছয় নম্বরে বা নিচে ব্যাটিংয়ে নেমে প্রথম সেঞ্চুরি এটিই। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ছিল আফগানিস্তানেরই মহম্মাদ নাবির ৮৯, ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে নেমে ইনিংসটি খেলেছিলেন তিনি।

গতকালের ম্যাচে আরও রেকর্ড করেছে আফগানরা  । ষষ্ঠ উইকেটে ওমারজাই ও ইজাজ আহমাদ আহমাদজাই গড়েন ৫৯ বলে ১৪২ রানের জুটি। এই সংস্করণে ষষ্ঠ উইকেটে বা এর নিচে সর্বোচ্চ রানের জুটি এটিই। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ডের ১৩৯ রানের জুটি ছিল আগের রেকর্ড।

টানা দ্বিতীয় ম্যাচে ঝড়ো অর্ধশতক করেন ইজাজ। পাঁচ চার ও তিন ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন তিনি । চারটি ছক্কায় ৬ বলে ২৫ রান করেন রাশিদ খান। পরে একটি উইকেট নিয়ে অনন্য এক মাইলফলকও স্পর্শ করেন এই লেগ স্পিনার। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ২০০ উইকেটের ঠিকানায় পা রাখেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে প্রায় একাই লড়াই করেন রাজা। তিন নম্বরে অধিনায়কের ৯ ছক্কা ও পাঁচ চারে ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসে ২০২ পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। এই সংস্করণে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন রাজা। ম্যাচটি খেলার দিন তার বয়স ৪০ বছর ১৮৮ দিন।এতদিন রেকর্ডটি ছিল জিব্রাল্টারের আভিনাশ পাইয়ের, ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৩৯ বছর ২৭২ দিন বয়সে।।

Tags: Sports
Previous Post

মা পা ধরে বাড়ি ফেরার জন্য বহু আকুতি করেন,  কিন্তু সবকিছু প্রত্যাখান করে মুসলিম প্রেমিকের সাথেই চলে গেল মাগুরার তরুণী স্বর্ণা সাহা

Next Post

শ্রী কালী অষ্টোত্তর শত নামা স্তোত্রং

Next Post
শ্রী কালী অষ্টোত্তর শত নামা স্তোত্রং

শ্রী কালী অষ্টোত্তর শত নামা স্তোত্রং

No Result
View All Result

Recent Posts

  • শ্রী কালী অষ্টোত্তর শত নামা স্তোত্রং
  • ওমারজাইয়ের ঝড়ো শতকে জিম্বাবুয়েকে ১৯ রানে হারালো আফগানিস্তান
  • মা পা ধরে বাড়ি ফেরার জন্য বহু আকুতি করেন,  কিন্তু সবকিছু প্রত্যাখান করে মুসলিম প্রেমিকের সাথেই চলে গেল মাগুরার তরুণী স্বর্ণা সাহা
  • জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে ’স্বর্ণপদক’ জিতে  বাংলার মুখ উজ্জ্বল করল খুদে বঙ্গতনয়া মেমারিরজ্যোতি
  • “ভোটে লড়ুন, আমি আপনার বিরুদ্ধে প্রার্থী হব” : ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহকে ‘ওপেন চ্যালেঞ্জ’ জানালেন অভিনেতা গজেন্দ্র চৌহান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.