এইদিন বিনোদন ডেস্ক,১৮ আগস্ট : দক্ষিণের অভিনেত্রী নয়নতারা তিরুপতি মন্দিরে গিয়ে মাথা মুণ্ডন করেছেন ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার মুন্ডিত মস্তকের ছবি । তবে যেটা জানা যাচ্ছে যে ছবিগুলো ভুয়া। যশের নতুন ছবি ‘টক্সিক’ মুক্তির আগে, এক্স-সহ বিভিন্ন মিডিয়ায় নয়নতারার মাথা মুণ্ডন করার ছবি ছড়িয়ে পড়েছিল। কিন্তু এটা স্পষ্ট যে, ছড়িয়ে পড়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
গত এপ্রিলে স্বামী ও পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে নয়নতারার তিরুপতি মন্দির পরিদর্শনের ছবিগুলো এআই (AI) ব্যবহার করে সম্পাদনা করে ছড়ানো হয়েছিল। মূল ছবিতে নয়নতারার মাথা কামানো ছিল না। একই পোশাক ও কানের দুল রেখে এআই একটি ন্যাড়া মাথা তৈরি করছিল।
নয়নতারার পরবর্তী বড় মুক্তিপ্রাপ্ত ছবি হলো গীথু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ এবং এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা শিরভান, রুক্মিণী বসন্ত ও হুমা কোরেশি। ছবিটি ২৬শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া, নয়নতারা ভামসি পাইদিপল্লি পরিচালিত সালমান খানের নতুন একটি ছবিতে (SVC63) প্রধান চরিত্রে অভিনয় করছেন। এটি সালমান খান ও নয়নতারার একসঙ্গে প্রথম ছবি।।
