• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুরগির মাংস বিক্রির আড়ালে দোকানে নিষিদ্ধ চোলাই মদের ঠেক চালানোর অভিযোগে গ্রেপ্তার ভাতার বাজারের এক কারবারি 

Eidin by Eidin
February 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মুরগির মাংস বিক্রির আড়ালে দোকানে নিষিদ্ধ চোলাই মদের ঠেক চালানোর অভিযোগে গ্রেপ্তার ভাতার বাজারের এক কারবারি 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ ফেব্রুয়ারী : মুরগির মাংস বিক্রির আড়ালে দোকানে নিষিদ্ধ চোলাই মদের ঠেক চালানোর অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের এক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাতে পুলিশ ভাতার রেল স্টেশনের কাছে ওই দোকানে হানা দিলে দেখতে পায় যে তখন দোকানের গোপন কুঠুরিতে রীতিমত মদের ঠেক বসেছে । পুলিশ দোকানদার সেখ নসরতকে গ্রেফতার করেছে । আগামী কাল তাকে আদালতে পাঠানো হবে । 

জানা গেছে,ভাতার রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় বেশ কিছু দোকানপাট রয়েছে । রয়েছে বেশ কয়েকটি খাসি ও মুরগির দোকানও । ওই দোকানগুলির মধ্যে একটি হল সেখ নসরতের । সে ঝুপড়ির দোকানের সামনে মুরগি জবাই করে মাংস বিক্রি করত । আর অন্ধকার নামতেই ভিতরের গোপন কুঠুরিরে সে নিষিদ্ধ চোলাই মদের ঠেক চালাত বলে অভিযোগ । 

জানা যায়,ভাতার থানার অপরাধ দমনে বিশেষ বাহিনী “পি সি পার্টি” প্রতিদিন সন্ধ্যায় এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় । রেলস্টেশন এলাকার স্থানীয় সূত্র থেকে তারা সেখ নসরতের অবৈধ কারবারের বিষয়ে খবর পায় । আজ রাতে নসরতের দোকানের ভিতরে মদের ঠেক বসতেই চুপিসারে হানা দেয় দুই পুলিশ আধিকারিক সহ ভাতার থানার পুলিশের একটি দল। পুলিশ তল্লাশি চালাতেই বেশ কয়েকটি প্যাকেট ভর্তি চোলাইমদ নজরে পড়ে পুলিশের । পুলিশ মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি সেখ নসরতকে গ্রেপ্তার করে । 

স্থানীয়দের একাংশের অভিযোগ, সেখ নসরত বিগত দুই তিন মাস ধরেই মুরগির মাংস বিক্রির পাশাপাশি অতিরিক্ত লাভের আশায় নিষিদ্ধ চোলাইমদ বিক্রি করছিল। এই চোলাইমদ কোথা থেকে আনা হত তা খতিয়ে দেখছে পুলিশ।।

Previous Post

রমজানের প্রথম দিনে পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ১৬ জনের মৃত্যু, আহত অন্তত ১৪ 

Next Post

বন্দুকের মুখে শিশু-বৃদ্ধ এমনকি অসুস্থদের রাতভর নামাজ পাঠ করতে বাধ্য করল তালিবানরা ; তার আগে মসজিদ থেকে বের করে দেওয়া হয় মহিলাদের 

Next Post
বন্দুকের মুখে শিশু-বৃদ্ধ এমনকি অসুস্থদের রাতভর নামাজ পাঠ করতে বাধ্য করল তালিবানরা ; তার আগে মসজিদ থেকে বের করে দেওয়া হয় মহিলাদের 

বন্দুকের মুখে শিশু-বৃদ্ধ এমনকি অসুস্থদের রাতভর নামাজ পাঠ করতে বাধ্য করল তালিবানরা ; তার আগে মসজিদ থেকে বের করে দেওয়া হয় মহিলাদের 

No Result
View All Result

Recent Posts

  • আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেলেন ঋষভ পন্থ 
  • ‘লক্ষ্মীর ভান্ডারের’ পালটা ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করল বিজেপি 
  • বয়স্ক ভোটারদের প্রভাবিত করতে এসে তাড়া খেয়ে পালালো তৃণমূল নেতা 
  • কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আদেশে খারিজ করল সুপ্রিম কোর্ট ; গ্রেপ্তারি সময়ের অপেক্ষা 
  • ভোটের আগে ডিএ স্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.