• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ের ৪ চার মাসের মাথায় ঝিনাইদহে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

Eidin by Eidin
August 18, 2026
in আন্তর্জাতিক
ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ের ৪ চার মাসের মাথায় ঝিনাইদহে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ আগস্ট : বাবা- মায়ের শত নিষেধ উপেক্ষা করে মুসলিম প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল । হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে ইসলামি রীতিতে প্রেমিককে বিয়ে করে । কিন্তু বিয়ের মাত্র ৪ মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হল বালিকাবধূর মৃতদেহ । বাংলাদেশের ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়ার ঘটনা । সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মরিয়ম খাতুন ওরফে সুজাতা কর্মকার বর্মা (১৪) নামে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । 

নিহত মরিয়ম খাতুন ওরফে সুজাতা কর্মকার বর্মা গিলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সনদ কর্মকারের মেয়ে। পরিবারের দেওয়া তথ্য ও থানায় জমা দেওয়া লিখিত আবেদনের সূত্রে জানা যায়, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর মহম্মদ সাজ্জাদ হোসেনকে  বিয়ে করেছিল ওই কিশোরী । বিয়ের পর শ্বশুর বাড়িতেই বাড়িতে বসবাস করছিল । 

থানায় দেওয়া লিখিত আবেদনে মহম্মদ সৌরভ হোসেন (২১), পিতা—মহম্মদ নুরুল হোসেন, উল্লেখ করেন, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোছা. প্রিয়া খাতুন বাড়ির একটি ঘরে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।তবে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু নাকি খুন করা হয়েছে—তা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করছে।এদিকে, কিশোরীর বয়স, বিয়ে ও ধর্মান্তরের বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হলেও এসব বিষয়কে তার মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করার মতো কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্তের ফলাফলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।।

Tags: BangladeshJhenaidah
Previous Post

ইউসিসি-র গুজবে ভোপালে “নিকাহ” করার হিড়িক : দৈনিক আবেদন বেড়েছে সাতগুণ,  মুসলমানরা “খুড়তুতো-মামাতো” ভাইবোনের বিয়ে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক

Next Post

বিদেশে বিক্রি করার উদ্দেশ্যে কিশোরকে হত্যা করে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে আমির কোরেশি ও জোয়েব খানকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ

Next Post
বিদেশে বিক্রি করার উদ্দেশ্যে কিশোরকে হত্যা করে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে আমির কোরেশি ও জোয়েব খানকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ

বিদেশে বিক্রি করার উদ্দেশ্যে কিশোরকে হত্যা করে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে আমির কোরেশি ও জোয়েব খানকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • “পুলিশের কথায় মসজিদের মাইক খুলবেন না, দরকার হলে পুলিশের বিরুদ্ধে মামলা করুন” : হাইকোর্টে পিআইএল খারিজ হওয়ার পর মুসলিমদের পরামর্শ দিলেন কল্যাণ ব্যানার্জি 
  • বিদেশে বিক্রি করার উদ্দেশ্যে কিশোরকে হত্যা করে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে আমির কোরেশি ও জোয়েব খানকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ
  • ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ের ৪ চার মাসের মাথায় ঝিনাইদহে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু
  • ইউসিসি-র গুজবে ভোপালে “নিকাহ” করার হিড়িক : দৈনিক আবেদন বেড়েছে সাতগুণ,  মুসলমানরা “খুড়তুতো-মামাতো” ভাইবোনের বিয়ে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক
  • সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.