• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ২ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া লরি, লরিসহ আটক চালক 

Eidin by Eidin
September 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ২ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া লরি, লরিসহ আটক চালক 
7
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর :  একটি লরির বেপরোয়া গতির বলি হল ২ বছরের শিশু । শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর রোডে সাতগেছিয়া কানেলপাড় সংলগ্ন এলাকায় । মৃত শিশুর নাম সুরজিৎ রায়(২) । পুলিশ ঘাতক লরিসহ চালককে আটক করেছে । পূজোর মরশুমে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । 

সাতগেছিয়া কানেলপাড় এলাকার বাসিন্দা সহদেব রায়ের একমাত্র সন্তান সুরজিৎ । মেমারি-মন্তেশ্বর সড়ক পথের ঠিক পাশেই তাদের বসবাস । জানা গেছে,শুক্রবার রাত্রি প্রায় ন’টা নাগাদ শিশুটি বাড়িতে খেলতে খেলতে বাইরে সড়কপথের পাশে চলে আসে । সেই সময় মেমারি থেকে মন্তেশ্বরের মুখে যাচ্ছিল লরিটি । এরপর লরিটি বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যায় । 

খবর পেয়েই দ্রুত মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পাশাপাশি পুলিশের অপর দুটি দল লরিটির পিছু ধাওয়া করে । শেষ পর্যন্ত বেশ কিছুটা দূরে লরি সহ চালককে আটক করে পুলিশ। এদিকে শিশুটিকে  মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরবর্তীতে পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে যায়। আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।। 

Tags: BurdwanMonteswarRoad AccidentWest Bengal
Previous Post

ভারতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব, দাবি করেছে আরও বেশি অর্থ : রিপোর্ট 

Next Post

ইরানি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল তুরস্ক ; আমেরিকার ভয়ে দ্বিধাবিভক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলি 

Next Post
ইরানি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল তুরস্ক ; আমেরিকার ভয়ে দ্বিধাবিভক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলি 

ইরানি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল তুরস্ক ; আমেরিকার ভয়ে দ্বিধাবিভক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলি 

No Result
View All Result

Recent Posts

  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.