• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ব্যাঙ্কে গচ্ছির ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে অসুস্থ বাবার মুখে  বালিশচাপা দিয়ে খুন করেছিল  গুনধর মেয়ে রহিমা বেগম,তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য 

Eidin by Eidin
August 6, 2026
in আন্তর্জাতিক
ব্যাঙ্কে গচ্ছির ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে অসুস্থ বাবার মুখে  বালিশচাপা দিয়ে খুন করেছিল  গুনধর মেয়ে রহিমা বেগম,তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ আগস্ট : বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ বাবাকে পনবন্দি করে ব্যাঙ্কে গচ্ছিত প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুনের অভিযোগে মৃতের মেয়ে ও ব্যাঙ্ক ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ঘটনার আড়াই মাস পর ময়নাতদন্তের জন্য নিহত বৃদ্ধের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রশাসন।

নিহত বৃদ্ধের নাম তৈয়ব আলী সরকার। তিনি উপজেলার তালুক সাহাবাজ গ্রামের বাসিন্দা। গত ২৩ জুন তার বড় মেয়ে মোছা. কহিনুর বেগম (৬০) তার ছোট বোন রহিমা বেগমকে (৪৫) প্রধান আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হল- রহিমা বেগমের মেয়ে সুমাইয়া আক্তার (২৫), তার স্বামী হামিদুল ইসলাম (৩৫) এবং ইসলামী ব্যাঙ্ক নলডাঙ্গা শাখার ম্যানেজার সোহাগ মিয়া। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, তৈয়ব আলীর নলডাঙ্গা ইসলামী ব্যাঙ্কের শাখায় জমা থাকা টাকা আত্মসাতের উদ্দেশ্যে ছোট মেয়ে রহিমা বাবার চেকবই চুরি করেন। বিষয়টি বুঝতে পেরে ২০২৫ সালের ১২ জানুয়ারি বৃদ্ধ ব্যাঙ্কে লিখিতভাবে জানিয়ে উক্ত হিসাব থেকে টাকা লেনদেন বন্ধের অনুরোধ জানান।

এরপর গত ১৪ মার্চ রহিমা অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বড় মেয়ে রংপুর নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও রহিমা তাতে বাধা দেয় । অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জোরপূর্বক বৃদ্ধের কাছ থেকে চেকে স্বাক্ষর নিয়ে দুই দফায় ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা তুলে আত্মসাৎ করেন। টাকা তোলার বিষয়টি ধামাচাপা দিতে ও সম্পত্তি হস্তগত করার উদ্দেশ্যে গত ১৯ মে রাত ১১টার দিকে আসামিরা তৈয়ব আলীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে । মৃত্যুর পরপরই তাড়াহুড়ো করে কবর দেওয়া হলেও পরে ‘কাফনের’ কাপড়ে রক্তের দাগ ও ব্যাংকের জালিয়াতি উন্মোচিত হলে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসে।

গত মঙ্গলবার (৪ জুলাই) আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এবং সাদুল্লাপুর থানার এসআই রিপন ও নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের সহায়তায় কবর থেকে মরদেহটি তোলা হয়।এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, কবর থেকে উত্তোলনের পর মৃতদেহটি প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মামলার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।।

Tags: BangladeshCrime Report
Previous Post

কামধেনু স্তোত্রম্ :  সুখ, সমৃদ্ধি এবং শান্তি লাভের জন্য গোমাতার উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত পবিত্র স্তোত্র

Next Post

অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়কের গ্রেপ্তারিতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ

Next Post
অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়কের গ্রেপ্তারিতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ

অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়কের গ্রেপ্তারিতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ

No Result
View All Result

Recent Posts

  • আত্মনির্ভর ভারতের মুকুটে আরেকটি পালক: রিলায়েন্স ও  রোলস-রয়েস দেশীয়ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে
  • “তুমি এখন বাংলাদেশে নেই, বুঝতে পারছো?” : চরম রেগে গিয়ে হাসান মিরাজকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক
  • কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পারিবারিক ট্রাস্টকে অবৈধভাবে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ  
  • প্রধানমন্ত্রী মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে রাহুল গাঁধি ও সন্দীপ দীক্ষিতের নোংরা ইঙ্গিত, আবারও উন্মোচিত হল কংগ্রেসের নারী-বিদ্বেষী অবস্থান 
  • কমিউনিস্টরা সব বিদেশী,১৫ বছর যারা ছিল তারা সুরাবর্দির নাতিপুতি,ক্ষমতার লোভে দেশভাগ করেছিল কংগ্রেসের একটা পরিবার  : ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ অনুষ্ঠানে কথিত সেকুলার দলগুলিকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.