• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় আম ভেবে কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ৩ কিশোর, গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্র 

Eidin by Eidin
June 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদায় আম ভেবে কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ৩ কিশোর, গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্র 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ জুন : আম ভেবে কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হল তিন কিশোর৷ তাদের মধ্যে এক সপ্তম শ্রেণীর ছাত্রের অবস্থা গুরুতর । আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘা এলাকায়। গুরুতর আহত কিশোরের নাম দ্বীপ রায়(১২) । সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে । বর্তমানে সে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । 

জানা গেছে,বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক মঙ্গল রায়ের ছেলে দ্বীপ৷ আজ সকালে দুই বন্ধুর সাথে ব্যাগ নিয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে তারা আম কুড়াতে গিয়েছিল । তিন কিশোর দৌড়াদৌড়ি করে একটি একটি করে আম নিজের নিজের ব্যাগে রাখছিল। সেই সময় দ্বীপ ভুলবশত পড়ে থাকা একটা হাতবোমা কুড়িয়ে ব্যাগে রাখতেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে । তিন কিশোর আহত হয়৷ তবে গুরুতর আহত হয় দ্বীপ৷ পরিবারের লোকজন খবর পেয়ে দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । 

জানা গেছে,ওই আমবাগানের অদূরেই তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা পার্টি অফিসে আসার অছিলার প্রায় দিনই আমবাগানে মদ ও জুয়ার ঠেক বসায় । এছাড়া বিভিন্ন অসামাজিক কাজ হয় । তৃণমূলের ওই দুষ্কৃতীরাই বোমাটি আমবাগানের মধ্যে ফেলে রেখে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ বিস্ফোরণ স্থল থেকে তাসের বান্ডিল এবং দেশলাই উদ্ধার হয়েছে বলে জানা গেছে ।। 

Tags: MaldaWestbengal
Previous Post

‘ডন ৩’ বিতর্কের মাঝেই ৬.৩৬ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফেরারি গাড়ি কিনলেন অভিনেতা রণবীর সিং 

Next Post

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশকে “তৃণমূলের দলদাস” আখ্যা দিয়ে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা 

Next Post
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশকে “তৃণমূলের দলদাস” আখ্যা দিয়ে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশকে "তৃণমূলের দলদাস" আখ্যা দিয়ে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা 

No Result
View All Result

Recent Posts

  • ঠিকাদারের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ভাতারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 
  • দামোদরের পাড়ে দাঁড় করানো বাইকের সূত্র ধরে খুন হওয়া ছাত্রের পরিচয় উদ্ধার করল পুলিশ
  • উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 
  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.