• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কোরান মাহফিলে” আল্লাকে সন্তুষ্ট করার উপায় বলার সময় সেরিব্রাল স্ট্রোকে এক আলেমের মৃত্যু  

Eidin by Eidin
December 9, 2025
in আন্তর্জাতিক
“কোরান মাহফিলে” আল্লাকে সন্তুষ্ট করার উপায় বলার সময় সেরিব্রাল স্ট্রোকে এক আলেমের মৃত্যু  
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গাইবান্ধা,০৯ ডিসেম্বর : “কোরান মাহফিলে” আল্লাকে সন্তুষ্ট করার উপায় (দ্বীনের কথা) বলার সময় সেরিব্রাল স্ট্রোকে এক আলেমের মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে । ঘটনাটি ঘটেছে রবিবার (৭ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে । মৃত আলেমের নাম মাওলানা ফরিদুল ইসলাম (৩৫) । সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন । 

জানা যায়, রবিবার রাতে বালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান করছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। আলোচনার এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মঞ্চেই লুটিয়ে পড়েন। উপস্থিত শ্রোতা ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানেই সোমবার ভোরে তিনি মারা যান । ওই আলেমের মঞ্চে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ 

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আড়াই বছর বয়সী একমাত্র শিশুপুত্র, স্ত্রী রয়েছে পরিবারে । সোমবার তার দেহটি পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়েছে ।। 

Previous Post

চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে : কাওয়ালি মহিলা শিল্পীকে গানের আসরের অছিলায় নিয়ে এসে গনধর্ষণ 

Next Post

সমস্ত রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার  

Next Post
সমস্ত রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার  

সমস্ত রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার  

No Result
View All Result

Recent Posts

  • বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 
  • আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড মওকুফ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট 
  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • কাটোয়ার রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখের ‘আমাদের পাঠশালা’ আজ দুঃস্থ পড়ুয়াদের  কাছে নিঃশুল্ক পঠনপাঠনের নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.