• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের সাহায্য চাইলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা 

Eidin by Eidin
July 6, 2026
in আন্তর্জাতিক
ভারতের সাহায্য চাইলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৬ জুলাই : পাকিস্থানি সেনার নির্মম দমনপীড়নের হাত থেকে বাঁচাতে ভারতের সাহায্য চাইলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নেতা । পিওকে-এর স্বাধীনতাকামী সংগঠন ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’র (জেএএসি) নেতা সর্দার আমান খান কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে ইসলামাবাদ রেশন ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ করেছে জানিয়ে তিনি নয়াদিল্লিকে জরুরি মানবিক সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন। একইসঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে সাধারণ মানুষের যেন ভারতে চলে যাওয়ার সুযোগ থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমান খানকে বলতে শোনা যায়, “আমাদের ভারতের সাহায্য প্রয়োজন। এখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে, আমাদের আপনাদের সাহায্য দরকার।”তিনি বলেছেন, আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন তীব্র হওয়ার পর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে, যা সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে এক বিশাল সমাবেশে আমান খান উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাদের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) দিকে অগ্রসর হওয়া উচিত কি না। জবাবে সমবেত জনতা বারবার চিৎকার করে বলে, “সামনে এগিয়ে চলুন।”

আমান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি জনগণের ন্যায্য দাবির জবাব বুলেট দিয়ে দেয়, তবে “আমাদের সামনেও অন্য পথ খোলা আছে।”

একইসঙ্গে তিনি পুঞ্চ ও দোদা সেক্টরে এলওসি খুলে দেওয়ার আহ্বান জানান। 

গত মাস থেকে পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ চলছে, যাতে ইতিমধ্যে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। গত সপ্তাহে ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে সমবেত জনতা “পিওকে পাকিস্তানের অংশ নয়” এবং “আমরা স্বাধীনতা চাই” বলে স্লোগান দেয়। স্থানীয় কিছু সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন ইসলামাবাদের দীর্ঘদিনের রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার বা স্বাধীনতার দাবিতে রূপ নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজনৈতিক সংকট স্থানীয় জনগণের সঙ্গে ইসলামাবাদের অনুগত ও ‘ক্ষমতাহীন’ আঞ্চলিক প্রশাসনের গভীর দূরত্বকে স্পষ্ট করে তুলেছে। গত ৫ জুন পাকিস্তান কর্তৃপক্ষ তৃণমূল স্তরের এই জেএএসি সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার পর এই অসন্তোষ আরও তীব্র হয়। ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস স্টাডিজ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে তাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এই অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছে এবং স্থানীয় রাজনৈতিক দলগুলোর অধিকার খর্ব করেছে।

এমনকি ইসলামাবাদে যে দল ক্ষমতায় থাকে, পিওকে ও গিলগিট-বালতিস্তানের নির্বাচনে বরাবরই সেই দল জয়ী হয়, যা কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।।

Previous Post

চোপড়ার “ত্রাস” তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  

No Result
View All Result

Recent Posts

  • ভারতের সাহায্য চাইলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা 
  • চোপড়ার “ত্রাস” তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  
  • গাজোলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু, আটক দ্বিতীয় পক্ষের স্বামী 
  • প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 
  • গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস ও দু’পা ও হাত বাঁধা অবস্থায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল নদীয়ার কল্যাণীতে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.