এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ অক্টোবর : প্রার্থনার সময় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি পড়ে প্রাণ গেল যাজকের। ঘটনাটি ঘটেছে ইকুয়েডরে একটি গির্জায় । মারা যাওয়া যাজকের নাম প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি । সরাসরি সম্প্রচারিত ওই সভার সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে ।
প্রতিবেদন অনুযায়ী,ঘটনাটি ঘটে শনিবার (১৬ অক্টোবর), যখন ফাদার সানচেজ মোলিনারি বেদীর সামনে দাঁড়িয়ে সমবেত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। হঠাৎ তার পেছনের দেওয়ালে টাঙানো বিশালাকার ক্রুশটি খুলে সরাসরি তার ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
আর্চডায়োসিস অব গিওয়াকিল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তাদের প্রিয় যাজকের মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এবং তার আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করে ।
ফাদার সানচেজ মোলিনারি ওই গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন।।

