• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মিথ্যা অভিযোগ তুলে চাকরিচ্যুত করে দেওয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষককে 

Eidin by Eidin
August 17, 2026
in আন্তর্জাতিক
মিথ্যা অভিযোগ তুলে চাকরিচ্যুত করে দেওয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষককে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,১৭ আগস্ট : যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কথায়, ‘তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী গত সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।’

তদন্ত প্রক্রিয়া ও শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের দাবি, ‘তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির দায়ে দুটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। কমিটি দুটি তাকে অব্যাহতির সুপারিশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। এই কমিটিতে তার একজন প্রতিনিধি দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। তার বক্তব্যগুলো বিভিন্ন সময়ে লিখিত আকারে পাঠিয়েছেন। উচ্চতর কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট তার শাস্তির অনুমোদন দিয়েছে।’

এর আগে গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমার নিজ বিভাগের এক ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিকভাবে ও মানসিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে । ক্লাস উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে ওই শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের চেম্বারে যান। পরবর্তীতে সে শিক্ষকের ঘরে গেলে শিক্ষক তাকে সাজেশনের কথা বলে পরীক্ষার প্রশ্ন দেন এবং ছবি তুলতে নিষেধ করে খাতায় উত্তর লিখতে বলেন। এ সময় অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর শরীরের একাধিক স্থানে অশোভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন বলে অভিযোগ । 

পরে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীর মা। এ ঘটনা তদন্তে বিভাগের শিক্ষকদের দ্বারা গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়। তাদের তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় । 

কিন্তু দীর্ঘ কর্মজীবনে অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক অভিযোগ কখনো ওঠেনি৷ তাঁকে চাকরিচ্যুত করার জন্য ওই ছাত্রীকে কাজে লাগানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে । উল্লেখ্য,পূর্বতন মহম্মদ ইউনূসের জমানা থেকেই স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত হিন্দু সরানোর ষড়যন্ত্র চলে আসছে । সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগের প্রকাশ্যে বিরোধীতা করে আসছে জামাত ইসলামির মত চরমপন্থী গোষ্ঠীগুলি । প্রভাস কুমার কর্মকারও সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে ।। 

Tags: Bangladesh
Previous Post

আত্মীয়া কিশোরীকে ‘প্রেমের ফাঁদ’ থেকে বাঁচাতে যাওয়া দশম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে গলাকেটে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত রোহিত হোসেন, আটক আরও ৩ কিশোর 

No Result
View All Result

Recent Posts

  • মিথ্যা অভিযোগ তুলে চাকরিচ্যুত করে দেওয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষককে 
  • আত্মীয়া কিশোরীকে ‘প্রেমের ফাঁদ’ থেকে বাঁচাতে যাওয়া দশম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে গলাকেটে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত রোহিত হোসেন, আটক আরও ৩ কিশোর 
  • আর্থিক কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্তে অটল রইলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা 
  • তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন,বেশ কয়েকজন পূণ্যার্থী হতাহত
  • রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত অন্তত ৭ ; কিয়েভে পালটা হামলায় ৮ জন নিহত ও ৩৯ জন আহত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.